Home » ১২০০০ টাকারও কমে নতুন ফোন লঞ্চ করল রিয়েলমি

১২০০০ টাকারও কমে নতুন ফোন লঞ্চ করল রিয়েলমি

সময় কলকাতা ডেস্ক, ২০ এপ্রিল: যারা নতুন ফোন কিনবেন বলে প্ল্যান করেছিলেন তাদের জন্য রিয়েলমি নিয়ে এল দারুণ  সুখবর। অনেকদিন থেকে এই ফোনটি লঞ্চ হওয়ার অপেক্ষায় ছিল বহু মানুষ। এবার তাদের জন্যই  রিয়েলমি বাজারে নিয়ে এল নারজো ৫৫ সিরিজ। সম্প্রতি লঞ্চ হয়েছে এই ফোনটি। ভারতেও এর বিক্রি শুরু হয়েছে এখন। দুর্দান্ত ফিচারের সঙ্গে ফোনটি বেশ জনপ্রিয় হয়েছে। অনেক কম টাকায় পেয়ে যাবেন এই উচ্চমানের ফিচার যুক্ত ফোনটি। এর আগে নারজো ৫০ আই প্রাইম  এবং নারজো ৫০ প্রো ৫ জি  ফোন দু’টি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল ফিচারের জন্য। এবার তাদের পিছনে ফেলে দুর্দান্ত অফার নিয়ে এলো নারজো ৫৫।  চলুন জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, ক্যামেরা , দাম, ব্যাটারি সম্পর্কে।

আরও পড়ুন   মাত্র ১২৯ টাকায় রিচার্জ প্ল্যান নিয়ে এল ভিআই


এই ফোনটি অনলাইন মার্কেট আমাজন থেকে পাওয়া যাবে। রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ফোনটি কিনতে পারেন। ফোনটি দুটি রঙে পাওয়া যাচ্ছে, একটি প্রাইম ব্লু এবং আরেকটি প্রাইম ব্ল্যাক।  এই ফোনটির ২ টি ভ্যারিয়েন্ট রয়েছে। একটি ৪ জিবি + ৬৪ জিবি,যার দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা। অপরটি ৬জিবি + ১২৮জিবি,  যেটির দাম ১২, ৯৯৯ টাকা। এই ফোনটির ক্ষেত্রে রয়েছে আকর্ষণীয় অফার। ফোনটি কেনার সময় কিছুটা দামে ছাড় পাওয়া যাবে। আমাজনে আপনার পুরনো ফোনটি দিয়ে এক্সচেঞ্জ অফারে ১০৪৫০ টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে। এর জন্য পুরনো ফোনটি দিয়ে দিতে হবে। পুরনো ফোনের অবস্থার ওপর ভিত্তি করেই এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।


এই ফোনটিতে উন্নতমানের আকর্ষণীয় ফিচার রয়েছে। ফোনটিতে ৯০Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৭২-ইঞ্চি আইপিএস এলসিডি সহ ফুলএইচডি + রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটিতে মিডিয়াটেক Helio G৮৮ SoC ব্যবহার করা হয়েছে। ৬জিবি  র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে রয়েছে ডুয়াল ক্যামেরা ৬৪ ও ২ মেগাপিক্সেল এর এবং ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। ৩৩ ওয়াট সুপার    VOOC ফাস্ট চার্জিং সাপোর্ট 5,000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে।

About Post Author