স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ এপ্রিল: মরশুম শেষে ঘর গোছাতে ব্যস্ত ময়দানের দুই প্রধান। নতুন স্প্যানিশ কোচ বাছাইয়ের পর এবার বিদেশী স্ট্রাইকারের খোঁজে ইস্টবেঙ্গল। ক্লাব সূত্রের খবর তিন স্প্যানিশ স্ট্রাইকার রয়েছে ক্লাবের তালিকায়। তাঁদের মধ্যে রয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনারও এক ফুটবলার। এছাড়াও ক্লাবের নজরে রয়েছে এক বাঙালি স্ট্রাইকার। ইতিমধ্যে আইএসএল জয়ী স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রতোকে সই করিয়ে চমক দিয়েছে ইস্টবেঙ্গল কর্তারা। কোচের পাশাপাশি সহকারী কোচিং দলেরও আমূল পরিবর্তন করা হয়েছে।

এবার ইস্টবেঙ্গলের নজরে বিদেশী স্ট্রাইকার। গত আইএসএলে দুরন্ত ফর্মে ছিলেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা। ১২ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। উইঙ্গার মহেশ নাওরেম সিংয়ের সঙ্গে ক্লেটনের বোঝাপড়া নজর কেড়েছিল ফুটবল মহলের। তবে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে আটকে দিলে যে ইস্টবেঙ্গল আটকে যাচ্ছে এটাও নজর এড়ায়নি। তাই এবার ক্লেটনের পাশে একজন সহযোগী বিদেশী স্ট্রাইকারের খোঁজ করছে ইস্টবেঙ্গল। গত মরশুমের মাঝপথে তড়িঘড়ি করে ব্রিটিশ স্ট্রাইকার জেক জার্ভিসকে উড়িয়ে আনা হয়েছিল। কিন্তু তিনিও প্রত্যাশা পূরণে ব্যর্থ। ফলে সামনের মরশুমে ফের নতুন স্ট্রাইকারের খোঁজ শুরু করেছেন ইস্টবেঙ্গল কর্তারা। তবে এবার তাঁরা ফুটবলারের বায়োডাটার পাশাপাশি ভারতে খেলার অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে চাইছেন। তবে এর সঙ্গে অবশ্যই প্রাধান্য পাবে হেডস্যার কুয়াদ্রাতোর মতামত।

ক্লাব সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদ এফসির স্প্যানিশ স্ট্রাইকার হাভিয়ের সিভেরিয়োকে মনে ধরেছে ক্লাব কর্তাদের। গত দুই মরশুমে হায়দরাবাদের হয়ে প্রায় ৪০ এর অধিক ম্যাচ খেলছেন ২৫ বছরের এই স্প্যানিশ স্ট্রাইকার। গোল করেছেন ১২ টি। গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করানোতেও বেশ পারদর্শী সিভেরিয়ো। আইএসএলে এটিকে মোহনবাগানের জালেও বল জড়িয়েছেন। শুধু তাই নয় হায়দরাবাদ এফসির জার্সি গায়ে জিতেছেন আইএসএল ট্রফিও। এই ফুটবলারকে পাওয়ার ব্যাপারে নাকি সম্মতি জানিয়েছেন খোদ লাল হলুদের নতুন কোচ।
আরও পড়ুন মরশুম শুরুর আগে কলকাতা ডার্বি! তারকা ফুটবলারকে পেতে মরিয়া কলকাতার দুইপ্রধান

যদিও শুধু সিভেরিয়োই নন। এবার ইস্টবেঙ্গলের তালিকায় ছিল কেরল ব্লাস্টার্স এফসির গ্রীক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামনতাকোস ও মুম্বই সিটি এফসির আর্জেন্টাইন স্ট্রাইকার জর্জ পেরেরা দিয়াসের নামও। কিন্তু নিজেদের ক্লাবের সঙ্গে এখনই চুক্তি শেষ হচ্ছেনা এই দুই ফুটবলারের। ফলে এই দুজনকে সই করাতে হলে মোটা টাকার ট্র্যান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকে। এখানেই বাকি দুইজনের থেকে এগিয়ে রয়েছেন স্প্যানিশ স্ট্রাইকার সিভেরিয়ো। এছাড়াও চেন্নাইয়ান এফসির বাঙালি স্ট্রাইকার রহিম আলির সঙ্গেও প্রাথমিক কথাবার্তা চালিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। গত তিন মরশুমে চেন্নাইয়ানের হয়ে নজরকাড়া ফুটবল খেলেছেন ২৩ বছরের এই বাঙালি স্ট্রাইকার। সব মিলিয়ে দলের খোলনোলচে বদলে ফেলে ফের জয়ের মানসিকতা ক্লাবে ফেরাতে বদ্ধ পরিকর লাল হলুদ কর্তারা।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া