স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা,২৮ এপ্রিল: প্রথম টেস্টে শ্রীলঙ্কার গলে রীতিমত লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয়েছিল টেস্ট ক্রিকেটে নাবালক আয়ারল্যান্ডকে। সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডের এক ইনিংস ও ২৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় শ্রীলঙ্কা।
আরও পড়ুন লাল হলুদের নজরে বিধ্বংসী স্প্যানিশ স্ট্রাইকার!

দ্বিতীয় টেস্টে দারুণ ভাবে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল আয়ারল্যান্ড। শ্রীলঙ্কার সামনে রানের নদী বিছিয়ে দেয় আয়ারল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে ৪৯২ রানের বিরাট ইনিংস গড়ে ফেলে আয়ারল্যান্ড। জোড়া সেঞ্চুরি করেছিলেন পল স্টার্লিং ও কার্টিস ক্যাম্পার। পাল্টা রানের সমুদ্র তৈরী করে শ্রীলঙ্কা।নিশান মাদুশকা ও কুশল মেন্ডিসের জোড়া ডাবল সেঞ্চুরি, দিমুথ করুণারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউজের জোড়া সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম ইনিংসে পাহাড় প্রমাণ রান করে শ্রীলঙ্কা।

৩ উইকেটে ৭০৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। দ্বিতীয় ইনিংসে ২১২ রান করলেই ইনিংস পরাজয় এড়ানো যাবে এরকম অবস্থায় ব্যাট করতে নেমে ২০২ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। অর্থাৎ আরেকটি লজ্জাজনক ইনিংসে পরাজয়ের সম্মুখীন হল আয়ারল্যান্ড। ইনিংস ও ১০ রানে জিতে সিরিজ নিজেদের কব্জায় নিয়ে নিল শ্রীলঙ্কা।প্রথম ইনিংসে প্রবথ জয়সূর্য নিয়েছিলেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে রমেশ মেন্ডিস ধ্বংস করলেন আয়ারল্যান্ডকে।।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া