Home » লখনউ নাকি পাঞ্জাব, জিতবে কে?

লখনউ নাকি পাঞ্জাব, জিতবে কে?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ এপ্রিল: দুটি দলই সাতটি করে ম্যাচ খেলেছে এবং দুটি দলই চারটি করে ম্যাচ জিতে ৮ পয়েন্ট ঘরে তুলেছে। এরকম আবহে শুক্রবার মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জয়েন্টস ও পাঞ্জাব কিংস। দুদলই ৮ পয়েন্ট করে তুললে কি হবে নেট রান রেটের বিচারে লখনউ রয়েছে গ্রুপ টেবিলের চার নম্বরে যেখানে পাঞ্জাব রয়েছে ছয় নম্বরে।

গত মরশুমের মতই এবারও ভালো শুরু করলেও তিনটি ম্যাচ হারতে হয়েছে লখনউকে।অন্য দিকে পাঞ্জাব শুরু ভালো না করলেও উত্তরোত্তর নিজেদের অবস্থানের উন্নতি ঘটাচ্ছে। গত ম্যাচে বল হাতে শেষ দুই ওভারে একের পর এক উইকেট তুলে পাঞ্জাবের তরুণ ফাস্ট বোলার অর্শদীপ সিং সিং ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিলেন।পেস বিভাগে পাঞ্জাবের স্যাম কারেন বা এলিস ভালো বল করছেন।ফলে এই ম্যাচে সম্ভবত মূল লড়াই হতে চলেছে পাঞ্জাবের বোলিং ও লখনউ দলের শক্তিশালী ব্যাটিং লাইন অ্যাপ এর মধ্যে।

আরও পড়ুন   সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

লখনউয়ের কে এল রাহুল, মার্কাস স্টোয়নিস, ক্রুনাল পান্ডিয়া, দীপক হুডা সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ শেষ ম্যাচের শেষ ওভারে গুজরাটের মোহিত শর্মার বোলিংয়ের সামনে নতিস্বীকার করেছিল। শুক্রবারের ম্যাচ তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই। তাঁদের ব্যাটিং লাইন আপে রয়েছেন নিকোলাস পুরানের মত ব্যাটার যারা নিজের দিনে একা বিপক্ষকে ধ্বংস করে দিতে পারেন। পাঞ্জাবের পেসাররা ছাড়াও স্পিন বিভাগে রয়েছেন রাহুল চাহার। ফলে স্বাভাবিক ভাবেই লখনউয়ের ব্যাটিং ও পাঞ্জাবের বোলিংয়ের মধ্যে লড়াইয়ের দিকে চোখ থাকবে এবং এই লড়াইয়ে যে জিতবে তার দিকেই ম্যাচের ভাগ্য ঢলে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।।

About Post Author