স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ মে: বিরাট গম্ভীরের ঝামেলা গড়াল সাজঘরে। সোমবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লখনউকে পরাস্ত করে বিরাট কোহলির আরসিবি। মাঠের মধ্যে নাটকীয় জয় পরাজয়ের ঘটনার একাধিকবার সাক্ষী থেকেছে চলতি আইপিএল। তবে আরসিবি-এলএসজি ম্যাচে সেরকম নাটকীয় ঘটনা ঘটেনি। কিন্ত ম্যাচ শেষে দুই দলের দুই মহারথীর ঝামেলা সেই নাটকের থেকে কোনো অংশে কম নয়। শুধু গম্ভীর নন এদিন বিরাটের সঙ্গে মাঠের মধ্যে ঝামেলায় জড়াতে দেখা গিয়েছে লখনউয়ের আফগান পেসার নবীন উল হক কেও।

ক্রিকেট মহলে গম্ভীর বিরাট শীতল সম্পর্কের কথা সর্বজনবিদিত। অতীতে কেকেআরের অধিনায়ক থাকাকালীনও কোহলির সঙ্গে বিরাট ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর। চলতি আইপিএলের প্রথম পর্বের ম্যাচে চিন্নাস্বামীতেও ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর বিরাট। সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল সোমবার। ম্যাচ শেষে লখনউয়ের কাইল মেয়ার্সের সঙ্গে কথা বলছিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। তখন মেয়ার্সকে সরিয়ে নিয়ে যান লখনউ দলের মেন্টর গৌতম গম্ভীর। এরপরই গম্ভীরের উদ্দ্যেশ্যে কিছু একটা মন্তব্য করেন কোহলি। সেখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। কোহলির দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে যান লখনউয়ের মেন্টর। উল্টো দিক থেকে পাল্টা ধেয়ে আসেন বিরাটও। দুজনের উত্তপ্ত বাক্য বিনিময়ে উত্তেজনা ছড়ায় স্টেডিয়ামে।
আরও পড়ুন প্রিমিয়ার লিগে নাটকীয় জয় লিভারপুলের,গুরুত্বপূর্ণ ম্যাচে জিতল ম্যানচেস্টারের দুই দল

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে দুই দলের বাকি ক্রিকেটাররা তাঁদের সরিয়ে নিয়ে যান। এরপর ব্যাঙ্গালোরের সাজঘরে ক্রিকেটাররা ফিরে যান। জানা গিয়েছে, সেখানে গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকেনি। বিরাট সাজঘরে ফিরে সাফ জানিয়ে দেন,”ইট মারলে পাটকেল খেতেই হবে।” তাঁর নিশানা যে জাতীয় দলের প্রাক্তন সতীর্থ ও লখনউ মেন্টর তা আর বুঝতে বাকি থাকেনি। যদিও বিরাট গম্ভীরের এই ঝামেলা ভালো চোখে নেয়নি বোর্ড। আইপিএলের আচরণ বিধি লঙ্ঘন করার জন্য বিরাট কোহলি ও গৌতম গম্ভীরকে জরিমানা করা হয়। দুজনেরই ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি আফগান বিরাটের সঙ্গে ঝামেলায় জড়ানো নবীন উল হকের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা হয়েছে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার