Home » দিনের অধিকাংশ সময় ইয়ারফোনে মগ্ন থাকছেন? জানেন কী নিজের কত বড় ক্ষতি করছেন!

দিনের অধিকাংশ সময় ইয়ারফোনে মগ্ন থাকছেন? জানেন কী নিজের কত বড় ক্ষতি করছেন!

সময় কলকাতা ডেস্ক, ২ মে:  বর্তমানে ইয়ারফোন আমাদের নিত্য প্রয়োজনীয় সঙ্গী। বাড়ি থেকে শুরু করে অফিস,অধিকাংশ সময় কানে গুঁজে রাখছেন অনেকেই। বর্তমানে হেডফোন বা ইয়ারফোন ছাড়া মানুষ দৈনন্দিন জীবনযাপনের কথা ভাবতেই পারে না। ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা থেকে শুরু করে, রাতে শুয়ে শুয়ে গান শোনা পর্যন্ত এটি আমাদের নিত্য সঙ্গী। ইয়ারফোনে জোরালো শব্দে থাকা মিউজিকের অত্যাধিক ব্যবহারের ফলে মনোযোগ হ্রাস পাচ্ছে। শুধু তাই নয়,এর ফলে শ্রবণ শক্তি চিরতরে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

এই হেডফোন বা ইয়ারফোনে মানুষ মগ্ন হয়ে থাকে। যার ফলে রাস্তায় বাড়ছে দুর্ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান, গোটা বিশ্বের প্রায় ১০ লক্ষেরও বেশি তরুণ-তরুণী এই অতিরিক্ত পরিমানে হেডফোন বা ইয়ারফোনে ব্যবহারের কারণে শ্রবণশক্তি হারানোর প্রবণতা বৃদ্ধি পাবে। প্রতিদিন দীর্ঘ সময় ধরে হেডফোন বা ইয়ারফোন ব্যবহারের ফলে বিভিন্ন পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যেতে পারে। যা জানলে শিউরে উঠবেন আপনিও। যেমন-

মস্তিষ্কের ক্ষতি: দীর্ঘক্ষণ ইয়ারফোন ব্যবহার করলে মস্তিষ্কেরও ক্ষতি হতে পারে। হেডফোন ও ইয়ারফোন থেকে নির্গত হয় ইলেক্টরোম্যাগনেটিক তরঙ্গ যা মস্তিষ্কের চরম ক্ষতি করে। মাইগ্রেন থেকে শুরু করে ঘুমের ব্যাঘাত ঘটায়। এছাড়া অনিদ্রার সমস্যা তৈরি করে।

কানের যন্ত্রণা ও শ্রবণ শক্তি হ্রাস: অনেকের জোরে জোরে গান শোনা বা সিনেমার দেখার অভ্যেস আছে। কানে ভোঁ ভোঁ আওয়াজ হয়। ৯০ ডেসিবেল বা তার বেশি মাত্রার আওয়াজ সরাসরি কানে গেলে শ্রবণে সমস্যা হতে পারে। ১০০ ডেসিবেলের উপর মিনিট ১৫ ইয়ারফোন ব্যবহার করলেই কিন্তু চিরতরে শোনার ক্ষমতা হারাতে পারেন।

আরও পড়ুন  মঞ্চে ওঠা মাত্রই এ আর রহমানের শো বন্ধের নির্দেশ মুম্বই পুলিশের

মানসিক চাপ ও উদ্বেগ: হেডফোন অতিরিক্ত ব্যবহার করলে ব্যক্তিজীবন থেকে সামাজিক অবস্থা। মানসিক স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব পরে। মানসিক উদ্বেগ ও বৃদ্ধি পায়। ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করার সময় আপনার স্বাস্থ্যের যত্ন নিন।

কানে সংক্রমণ: কিছু কিছু ক্ষেত্রে মানুষ অন্যদের হেডফোন বা ইয়ার ফোন নিজে ব্যবহার করে। এমন অবস্থায় ব্যাকটিরিয়া এবং জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে ইয়ারফোন স্পঞ্জের মধ্য দিয়ে চলে যায়। যা কানে সংক্রমণের সম্ভাবনা আরও বেশি বাড়িয়ে তোলে। কানে একটানা ইয়ারফোন লাগিয়ে  রাখলে ঠিক মতো বাতাস চলাচল করে না। তাই কানের ভিতর সংক্রমণ হওয়ার আশঙ্কা তৈরি হয়।

About Post Author