সময় কলকাতা ডেস্ক, ৭ মেঃ করোনা গ্রাফে বড়সড় স্বস্তি। নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ। যদিও নিত্যদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা। আক্রান্তের নিরিখে বাংলাও পিছিয়ে নেই। প্রায় কয়েক মাস পর দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫০ হাজার স্পর্শ করেছে। এদিকে,বঙ্গেও পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, চতুর্থ ঢেউ শুরু হয়ে গেছে। যা তৃতীয় ঢেউয়ের তুলনায় আরও দ্রুত সংক্রমিত হচ্ছে। রীতিমতো উদ্বিগ্ন দেশবাসী। করোনার চোখ রাঙ্গানিতে কাবু গোটা দেশ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা ঊর্ধ্বমুখী থাকলেও রবিবার কিছুটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। একলাফে আড়াই হাজারের গণ্ডিতে নেমে এল করোনা সংক্রমণ।

আরও পড়ুন অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, রাষ্ট্রপতি শাসনের দাবি কংগ্রেস নেতা শশী থারুর
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮৬ জন। বর্তমানে দেশের সক্রিয় করোনা রোগী ২৭ হাজার ২১৭ জন। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের কারণে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ৬৫৮ জন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে সাড়ে ৫ কোটি ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে দেশে দৈনিক পজিটিভিটি রেট রয়েছে ৫ শতাংশ। কেরল ও মহারাষ্ট্রে সংক্রমণ সবচেয়ে বেশি। করোনায় সুস্থতার হার ৯৮.৭২ শতাংশ।

বর্তমানে মৃত্যুর সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে কেরালা ও মহারাষ্ট্র,কর্ণাটক, গুজরাত, হিমাচল প্রদেশ। কেরালায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। কার্যত সেকারণেই জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। করোনা নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সেখানেই তিনি মকড্রিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মতো সারা দেশের সরকারি হাসপাতালগুলিতে মকড্রিলের ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গের ৩১ টি সরকারি হাসপাতালে মকড্রিলের ব্যবস্থা করা হয়েছে বলেই সূত্রের খবর।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু