Home » দলবদলের বাজারে চমক ইস্টবেঙ্গলের, মুম্বইয়ের তারকা মিডফিল্ডার এবার লাল হলুদে?

দলবদলের বাজারে চমক ইস্টবেঙ্গলের, মুম্বইয়ের তারকা মিডফিল্ডার এবার লাল হলুদে?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ মে: ফের দলবদলের বাজারে সক্রিয় ইস্টবেঙ্গল। মুম্বইয়ের তারকা মিডফিল্ডার আহমেদ জাহুকে প্রস্তাব দিল লাল হলদু। জাহুকে সই করাতে প্রধান বাঁধা কি? গত মাসে নতুন কোচের নাম ঘোষণা করেছে লাল হলুদ। প্রাক্তন ব্যাঙ্গালুরু এফসির আইএসএল জয়ী কোচ কার্লেস কুয়াদ্রাতোকে বসানো হয়েছে হট সিটে। তারপর কোচের পরামর্শে নতুন দল তৈরি গড়ার কাজ শুরু করেন কর্তারা। তবে গত কয়েকদিনে দল গঠনের গতিতে কিছুটা ভাঁটা পড়ে।

একাধিক ভারতীয় ও বিদেশী ফুটবলার নজরে রয়েছে ক্লাব কর্তাদের। তবে ভালো ফুটবলার সই করতে হলে ভালো অর্থ ব্যয় করতে হবে। কারণ এখন ভারতের প্রথম সারির ফুটবলারদের সঙ্গে চুক্তি রয়েছে ক্লাবগুলির। এখন সেই ফুটবলারদের সই করাতে হলে ক্লাবগুলিকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি জমা দিতে হবে। এছাড়াও ক্লাবের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার দল গঠন নিয়ে মতানৈক্যের ছবিও ধরা পড়েছে। কিছুদিন আগে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার দাবি করেছিলেন, দলগঠনের কথা কোম্পানি জানে। তিনি এও স্পষ্ট করে দেন, দল গঠনের কাজে বাজেট সমস্যা রয়েছে। তবে এসবের মধ্যেই আবার দলবদলের বাজারে সক্রিয় ক্লাব। দলের নজরে এবার মুম্বই সিটি এফসির তারকা মিডফিল্ডার আহমেদ জাহু। সূত্রের খবর, এই মরক্কোর ফুটবলারকে ইতিমধ্যে ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে।

কার্লেস কোচ হওয়ার পর শোনা গিয়েছিল তাঁর পছন্দের কিছু ফুটবলারকে সই করাতে পারে লাল হলুদ। তাদের মধ্যে যেই নামটি উঠে এসেছিল সবার আগে তিনি জাহু। সদ্য শেষ হওয়া আইএসএলে মুম্বইয়ের হয়ে অনবদ্য ফুটবল খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ১৯ ম্যাচে ২ টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন জাহু। শুধু তাই নয় প্রতিপক্ষের আক্রমণকে রুখে দিয়েছেন একাধিকবার। তারফলে মুম্বই রক্ষণে চাপ কম পড়েছে। এই মরশুমে মুম্বইয়ের শিল্ড জয়ের পিছনে অনিতম কারিগর আহমেদ জাহু। মুম্বইয়ের পাশাপাশি গোয়ার হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে জাহুর। ভারতীয় ক্লাব ফুটবলের সব থেকে বড় টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগ জয়ের অভিজ্ঞতাও রয়েছে ৩৪ বছরের মিডফিল্ডারের ঝুলিতে।

আরও পড়ুন   আকাশ ভরা ‘সূর্য’ তারা! গুজরাটকে হারিয়ে শেষ চারের পথে মুম্বই

যা লাল হলুদে আসার ক্ষেত্রে বাড়তি অ্যাডভান্টেজ এই মরোক্কান ফুটবলারের। কারণ এবার বিদেশী নির্ধারণের ক্ষেত্রে ফুটবলারের মানের সঙ্গে তাঁর ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতাকে প্রাধান্য দিচ্ছেন ক্লাব কর্তারা। শুধু ভারতের মাটিতে নয় মরোক্কান লিগেও যথেষ্ট সফল জাহু। জিতেছেন মরোক্কোর চ্যাম্পিয়নশিপ ও শিল্ড। এহেন তারকা বিদেশীকে এবার দলে পেতে ঝাঁপালো ইস্টবেঙ্গল। তবে কাজটি সহজ নয়। কারণ জাহুকে দলে নিতে খরচ করতে হবে প্রায় আড়াই কোটি টাকা। এখন এই তারকা মিডফিল্ডারকে সই করতে ইমামী অতিরিক্ত আড়াই কোটি টাকা ব্যয় করে কিনা সেদিকেই তাকিয়ে সমর্থকরা।

About Post Author