সময় কলকাতা ডেস্ক, ১৩ মে : দুই নাম করা তারকা একই ফ্রেমে। একজন গায়িকা,অপরজন অভিনেত্রী। সদ্য একজনের বিচ্ছেদ হয়েছে আর একজনের বিচ্ছেদ হয়েছে বহু বছর আগেই। এবার একই ছবিতে দেখা গেল গায়ক শোভনের দুই প্রাক্তন অভিনেত্রী স্বস্তিকা দত্ত ও গায়িকা ইমনকে। শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার এক নামী সিনেমা হলের বাইরে তাঁদের একসঙ্গে ছবি দেখে বিস্মিত নেটিজেন। ১২ মে মুক্তি পেয়েছে নতুন বাংলা ছবি ‘ফাটাফাটি’। আর সেই ছবিতেই অভিনয় করেছেন স্বস্তিকা। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ইমন ও স্বস্তিকা দুজনেই। সেখানেই দুজন ফ্রেমবন্দি হন এক ছবিতে। তারপর থেকেই শোরগোল সোশ্যাল মিডিয়াতে।
আরও পড়ুন ত্বকের সমস্যায় দারুণ কার্যকরী মেথি!

কিন্তু, একটা সাধারণ ছবি নিয়ে কেন এত শোরগোল? আসলে ইমন ও স্বস্তিকার একটি কমন ফ্যাক্ট হল দুজনেই হলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এর প্রাক্তন। পূর্বে শোভন গঙ্গোপাধ্যায় ও ইমন কে নিয়ে অনেক চর্চা হয়েছিল। কিন্তু, বর্তমানে সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষ এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীত শিল্পী ইমন চক্রবর্তী। অপরদিকে কিছুদিন আগেই শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকার বিচ্ছেদ হয়। শোভন ও স্বস্তিকার বিচ্ছেদের বিষয়টি টলিপাড়ার এক অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছিল। আর সেই প্রসঙ্গেই উঠে এসেছিল ইমনের কথা। সেই সময় এই তিনজনই কোন রকম বক্তব্য করেননি। অনেকে তাঁদের বিচ্ছেদের কারণ হিসেবে ইমনকেই দায়ী করেছিলেন।

এক সাক্ষাৎকারে ইমন বলেছিলেন, ‘ আমি চাই ওরা দুজনে ভালো থাকুক, স্বস্তিকা ও শোভনের সঙ্গে আমি বন্ধুত্বের সম্পর্ক রাখারই চেষ্টা করব। আমি আমার নিজের সংসার নিয়ে খুবই খুশি। আর আমার স্বামী নীলাঞ্জন খুবই ভালো মানুষ’। প্রায়শই নানান বিতর্কের মধ্যে পড়েন তিনজন তারকাই। এহেন পরিস্থিতিতে তুমুল বিতর্কের পর হঠাৎ ইমন স্বস্তিকাকে একসঙ্গে এক ফ্রেমে দেখে বিস্মিত অনেকেই। ছবিটি নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল ও হয়েছে। অনেকে হাসি মজাও করেছে। ছবিটি ইমন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন। আর তার সঙ্গে ক্যাপশন দিয়েছেন , ‘ আচ্ছা টাটা! এবার কি হবে’? ক্যাপশনের উত্তরে স্বস্তিকা লিখেছেন ‘এবারে দমকল ডাকবে কে? তুমি, আমি নাকি ওরা?’ মুহূর্তের মধ্যে ভাইরাল হয় ছবিটি। ইমন ও স্বস্তিকা জানিয়েছেন, বর্তমানে তাঁরা নতুন জীবন ও কাজ নিয়েই এগিয়ে যেতে চান।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?