সময় কলকাতা ডেস্ক, ১৩ মেঃ ত্বকের সমস্যায় মেথির নানা গুণাগুণের কথা কম বেশি আমরা সবাই জানি। প্রাচীনকাল থেকে ব্যবহৃত এই মেথি আপনার শরীরের নানা সমস্যাও দূর করবে। রোজ সকালে যদি মেথি ভেজানো জল খেতে পারেন,দেখবেন শরীরের অনেক সমস্যা দূর হয়ে গেছে। আসুন জেনে নেওয়া যাক ত্বকের সমস্যায় মেথির কিছু গুনাগুণ-

ত্বকের সমস্যায় সমাধান
মেথি দানাকে সারা রাত একটু গরম করে নারকেল তেলে ভিজিয়ে রেখে দেবেন। পরদিন সকালে ওই তেল দিয়ে চুলের গোড়া মালিশ করলে ভালো উপকার পাওয়া যায়। এছাড়াও মেথির নির্যাস মুখের ব্রন,ফুসকুড়ি কমায় বলে প্রসাধনীতেও ব্যবহার হয়। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন,ফাইবার,আয়রন,পটাসিয়াম,ভিটামিন সি ও নিয়াসিন। মেথি ত্বককে সতেজ ও টানটান রাখতে সাহায্য করে। ভেজা পরিষ্কার কাপড়ে মেথিদানা গুঁড়ো করে ফোড়া,পোড়া ও বিভিন্ন চর্মরোগে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এমনকি উধাও হয়ে যায় মুখের ব্রণের কালো দাগ,ফুসকুড়ি। সকালে খালি পেটে মেথি ভেজানো জল খেলে অনেকটা কমে যায় স্ট্রোকের প্রবণতা।
কোষ্টকাঠিন্যের সমস্যা দূর করে
মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট,যা হজম ক্ষমতা বাড়ায়। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট,যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়,নিয়মিত সকালে খালি পেটে মেথি ভেজানো জল খেলে কোষ্টকাঠিন্যের সমস্যাও দূর হয়।

চুলের সমস্যার সমাধানে
মেথি বেঁটে চুলে লাগালে চুল পড়া কমায়। পাশাপাশি চুলও ঘন হয়,খুসকি কমায়,চুল হয় আরও উজ্জ্বল। এছাড়াও প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে বা মেথি ভেজানো জল খান। তাতে ত্বকের পাশাপাশি চুলও ভালো থাকবে।
আরও পড়ুন রাজের সঙ্গে সত্যিই কি ভাল আছেন শুভশ্রী? বিয়ের পাঁচ বছর পর কি বললেন অভিনেত্রী

ওজন কমাতে সাহায্য করে
প্রতিদিন সকালে খালি পেটে মেথি ভেজানো জল খেলে শরীরে ফাইবারের মাত্রা বাড়তে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই খিদে কমে যায়। অতিরিক্ত মাত্রায় খাবার খাওয়ার প্রবণতা কমলেই ধীরে ধীরে ওজন কমতে শুরু করে।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে