সময় কলকাতা ডেস্ক, ১২ মেঃ ফের সঙ্গীত জগতে নক্ষত্র পতন। চলে গেলেন বিশিষ্ট নজরুলগীতি শিল্পী কল্যাণী কাজী। শুক্রবার ভোরে মাল্টিঅর্গান ফেলিওর হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট নজরুলগীতি শিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। ক্যান্সার ও হৃদরোগ জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। গত কয়েকদিন ধরেই এসএসকেএম এর ক্রিটিকাল কেয়ারে ভর্তি ছিলেন।

বিশিষ্ট নজরুলগীতি শিল্পী কল্যাণী কাজী ছিলেন কাজী নজরুল ইসলামের পুত্র কাজী অনিরুদ্ধর স্ত্রী। শিল্পীর দুই পুত্র ও এক কন্যা রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাঁকে ‘সংগীত মহাসম্মান’ প্রদান করে। একইসঙ্গে তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন।কাজী নজরুল ইসলাম সম্পর্কে বহু অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন তিনি। কল্যাণী কাজীর মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর অগুণতি ছাত্র-ছাত্রী, শ্রোতারা।
আরও পড়ুন পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল হাই কোর্ট

নজরুলগীতি শিল্পী কল্যাণী কাজীর মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখেছেন, ‘বিশিষ্ট সংগীতশিল্পী এবং কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। কল্যাণী কাজীর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি কল্যাণী কাজীর আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ পরিবার সূত্রে খবর, কল্যাণী কাজীর দেহ পাইকপাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হবে, তারপর পিস ওয়াল্ডে রাখার হতে পারে। শনিবার কন্যা অনিন্দিতা কাজী আমেরিকা থেকে ফিরলে পার্ক সার্কাসে কল্যাণী কাজীর শেষকৃত্য সম্পন্ন হবে বলেই জানা গিয়েছে।


More Stories
মেরা কুছ সামান তুমহারে পাশ পড়া হ্যায়, প্রয়াত আশা ভোঁসলে
প্রয়াত কেন্দ্রের প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী ওরফে ডালু বাবু
কীভাবে ডুবে মৃত্যু রাহুলের ?