সময় কলকাতা ডেস্ক, ২১ মেঃ গরমে নারী পুরুষ উভয়কেই ত্বকের যত্ন নিতে হয়। গ্রীষ্মের প্রখর দাবদাহে বাইরে বের হলে ত্বকের ব্যাপক ক্ষতি হয়। তাই এই সময় ত্বকের প্রতি বাড়তি যত্ন নেওয়া দরকার। তবে এজন্য খুব বেশি সময় বা বেশি টাকা খরচ করে লাভ নেই। কয়েকটি উপায় মেনে চললেই ত্বক ভালো রাখা যায়। গরমে সুস্থ থাকতে বেদানার রস দারুণ উপকারী। বেদানার রস-এর কোনও বিকল্প হয় না। আসলে বেদানায় রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও নানাবিধ শক্তিশালী উপাদান। যা দেহে প্রবেশ করা মাত্রই প্রতিটি কোষ, শিরা এবং উপশিরাকে, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষমতাকেও বাড়িয়ে তোলে। তাই আপনার রোজের ডায়েটে এই বেদানার রস জায়গা করে নিলে আরও নানাবিধ উপকার পাওয়া যাবে। বেদানার রস রূপচর্চা ছাড়াও সুস্থ থাকতে দারুণ কাজের দেয়। এমনকী ভিটামিনের ঘাটতি দূর করতে, হার্টের ক্ষমতা বাড়াতে বেদানার রস ভালো কাজ করে। চলুন জেনে নেওয়া যাক বেদানার কিছু স্বাস্থ্যগুণ-

ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়
প্রতিদিনের ডায়েটে বেদানা যোগ করুন। এটি খেলে ত্বকের ভিতরে বেশ কিছু পরিবর্তন হতে শুরু করে। বেদানা বলিরেখা দূর করতে ব্যাপক সাহায্য করে। সেই সঙ্গে ডার্ক স্পট এবং ডার্ক সার্কেলেও দূর করে। ফলে সৌন্দর্য বাড়ে চোখে পরার মতে।
ভিটামিনের ঘাটতি দূর হয়
শরীরকে সচল এবং সুস্থ রাখতে যে যে ভিটামিনগুলোর প্রয়োজন হয়, তার প্রায় সবকটিরই বেদানায় পাওয়া যায়। বেদানায় রয়েছে ভিটামিন সি, ই, কে, ফলেট, পটাসিয়াম। তাই সুস্থ থাকতে অবশ্যই রোজ এই ফলটি খান।

হার্টের ক্ষমতা বাড়ে
বেদানা খেলে শরীরে রক্তের প্রবাহ মারাত্মকভাবে বৃদ্ধি পায়। ফলে স্বাভাবিকভাবেই হার্টের কর্মক্ষমতা বাড়তে থাকে। সেই সঙ্গে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতে মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে। বেদানার শরীরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টও নানাভাবে হার্টের খেয়াল রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
আরও পড়ুন সপ্তাহান্তে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

ক্যান্সার দূর করে
বেদানায় ফ্লেবোনয়েড নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রক্তে উপস্থিত ক্যান্সার সৃষ্টিকারি টক্সিক উপাদানদের শরীর থেকে বের করে দেয়। ফলে দেহের ভিতরে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা থাকে না। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, প্রস্টেট এবং ব্রেস্ট ক্যান্সারকে দূরে রাখতেও বেদানা নানাভাবে সাহায্য করে থাকে।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে