Home » হামেশাই বদ হজমের সমস্যায় ভুগছেন? রইল ঘরোয়া টোটকার সন্ধান

হামেশাই বদ হজমের সমস্যায় ভুগছেন? রইল ঘরোয়া টোটকার সন্ধান

সময় কলকাতা ডেস্ক, ২০ মে : বিশেষত ষাটের উপরে যাঁদের বয়স, তাঁদের ক্ষেত্রে হজমের সমস্যা অনেকাংশেই বেশি। এক্ষেত্রে জীবনযাপনের ধরণ এবং খাওয়া দাওয়ার অভ্যেসের পরিবর্তনের জন্য  যুব প্রজন্মের মধ্যেও হজমের সমস্যা এখন প্রায়শই লেগেই রয়েছে। প্রবল গরম, সূর্যের তাপ এবং দূষণের ফলে পরিপাকতন্ত্রের উপর ব্যাপকভাবে প্রভাব পড়ে। অতিরিক্ত  খাওয়া-দাওয়া, ধূমপান,  মশলাদার ও ভাজা খাবার খাওয়ার সময় পেটে বাতাস প্রবেশের কারণে গ্যাসের সমস্যা শুরু হয়। এমনই অস্বাস্থ্যকর ডায়েট ও লাইফ স্টাইলের  কারণে গ্যাস-অম্বল এখন আমাদের নিত্যসঙ্গী।  গ্যাসের সমস্যা মূলত খালি পেট থাকার কারণে সৃষ্টি হয়। সেক্ষেত্রে মুখ দিয়ে টক ওঠা বা বুকজ্বালা ভাব, চোঁয়া ঢেকুর অনেক সমস্যাই হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে কিছু ঘরোয়া উপায়। আসুন জেনে নেওয়া যাক-

মৌরি:   আমাদের হজমের ক্ষেত্রে দারুণভাবে সহায়তা করে মৌরি। অ্যাসিড রিফ্লাক্সের সমস্যার ক্ষেত্রে মহৌষধি মৌরি। তাই পেট ভালো রাখতে রোজ সকালে খালিপেটে মৌরি ভেজানো জল খান। এই মৌরি ভেজানো জল পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। আর মৌরি আমাদের হজমের ক্ষেত্রে খুব ভালোভাবে কার্যকরী।

আপেল : আপেল হজম করতে দারুণভাবে কাজ করে। আপেল সিদ্ধ করে সেই রস খেলেও হজমের ক্ষমতা বাড়ে।

আদা : অ্যাসিড নিরাময়ে আদা খুব ভালোভাবে কাজ করে। আদাতে রয়েছে অ্যান্টিইনফ্ল্যামেটরি গুন। যা অ্যাসিডিটির সমস্যাকে দূরীভূত করে। রোজ সকালে আদা, লবঙ্গ,  গোলমরিচ একসঙ্গে মিশিয়ে চা বানিয়ে খান। এতে অন্ত্রের সমস্যার সঙ্গে ব্যথা জনিত সমস্যা দূর হয়ে যাবে।

শসা : গরমের দিনে বেশি করে শসা খান। এতে থাকে প্রচুর পরিমানে জল। যা শরীরকে হাইড্রেড করে তুলতে সাহায্য করে।এছাড়াও শসাতে ক্ষারের পরিমাণ বেশি। এটি পাকস্থলীর অম্লতা বজায় রাখে। পাকস্থলী ঠিক রাখতে বেশি করে শসা খান।

আরও পড়ুন   মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিকে শিবকুমার

জিরে ও জোয়ান সিদ্ধ জল : জিরে ও জোয়ান সিদ্ধ জল হজম শক্তিকে বাড়িয়ে তোলে। রোজ সকালে খালি পেটে খেতে পারেন। আবার খাবার খাওয়ার পর খেতে পারেন। পেট ভালো রাখার ক্ষেত্রে এটি দারুনভাবে উপযোগী।

ঠান্ডা দুধ : লিভার ভালো রাখতে গরম দুধ এড়িয়ে চলুন। ঠান্ডা দুধ পেটের পক্ষে দারুন উপকারী। দুধ ঠাণ্ডা করে খেলে তা পেট ঠাণ্ডা রাখা ও অ্যাসিডের ক্ষেত্রে খুবই ভাল। ঠান্ডা দুধে সামান্য পরিমাণে এলাচ ফেলে দিন। যা স্বাদে, গুনে অতুলনীয়। আবার সমানভাবে পেটের পক্ষে উপকারী।

About Post Author