Home » রুদ্ধশ্বাস আইপিএলের শেষ চারে মুম্বই, একনজরে শেষ চারের অঙ্ক

রুদ্ধশ্বাস আইপিএলের শেষ চারে মুম্বই, একনজরে শেষ চারের অঙ্ক

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২মে: হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস এবং ক্রুণাল পাণ্ডিয়ার নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস ইতিমধ্যে আইপিএলে প্লেঅফে নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল। চতুর্থ স্থান কে পাবে তানিয়ে লড়াই ছিল মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। তবে রবিবার জোড়া ম্যাচের প্রথমটিতে সানরাইজার্স হায়দরাবাদকে হারায় মুম্বই। তবু রুদ্ধশ্বাস আইপিএলের প্লে অফে জায়গা নিশ্চিত হয়নি রোহিতদের। তাকিয়ে থাকতে হয়েছে দ্বিতীয় ম্যাচের দিকে। তবে দ্বিতীয় ম্যাচে গুজরাটের কাছে ব্যাঙ্গালোর হারায় প্লে অফের চিত্রটি পরিষ্কার হয়ে যায়। চতুর্থ দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স।

লিগ তালিকায় ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল গতবছরের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস। এরফলে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এই দুই দল। আগামী মঙ্গলবার চেন্নাইয়ের স্টেডিয়ামে ধোনিদের বিপক্ষে নামবেন হার্দিকরা। সেই ম্যাচে যেই দল জিতবে তাঁরা সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। অপরদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে তৃতীয় স্থানে থাকা লখনউয়ের বিপক্ষে নামবে মুম্বই।

আরও পড়ুন   হার দিয়ে আইপিএল অভিযানে ইতি ব্যাঙ্গালোরের, অনবদ্য সেঞ্চুরি করেও ট্র্যাজিক নায়ক বিরাট


বুধবার সেই ম্যাচও হবে চেন্নাইয়ের স্টেডিয়ামে। এই ম্যাচে জয়ী দল পৌঁছে যাবে এলিমিনেটরে। আর পরাজিত দল ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। এলিমিনেটরে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল ও দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল।সেই ম্যাচ হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই ম্যাচে যারা জিতবে, তাঁরা আগামী ২৮ শে মে আইপিএল ফাইনালে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের। এবার আইপিএল ফাইনাল আয়োজন করা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

About Post Author