স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ জুন: জল্পনাই সত্যি হলো। ইউরোপীয় ফুটবল ছেড়ে এবার রোনাল্ডোর পড়শি ক্লাবেই করিম বেঞ্জেমা। সৌদি আরবের ক্লাব আল ইতিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি। গতবছরের জানুয়ারি মাসে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন বেঞ্জেমার দীর্ঘদিনের রিয়েল সতীর্থ ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবার পর্তুগিজ তারকার পথ অনুসরণ করে সৌদিতেই পাড়ি জমালেন করিম বেঞ্জেমা।
???? Introducing our newest superstar, Karim @Benzema! Ready to light up our stadium soon ⚽️???? #Benzema2Ittihad#here2inspireKSA pic.twitter.com/XSQcyRghpO
— Ittihad Club (@ittihad_en) June 6, 2023
যদিও রিয়েল মাদ্রিদকে আলবিদা জানানোর পর তাঁর সৌদি যাওয়া নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। ‘সৌদিতে দেখা যেতে পারে রোনাল্ডো-বেঞ্জেমা দ্বৈরথ’ আগেই ইঙ্গিত দিয়েছিল ইউরোপীয় সংবাদ সংস্থাগুলি। যদিও তখন এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন সাবেক রিয়েল তারকা। বেঞ্জেমা দাবি করেছিলেন, মাদ্রিদে শেষ ম্যাচ খেলেই তিনি ফুটবল বুট তুলে রাখতে চান।
আরও পড়ুন আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের, এশিয়া কাপের হাইব্রিড মডেলকে না আরও তিন দেশের

রিয়েল কোচ কার্লো আন্সেলত্তিও বলেছিলেন, ফরাসি তারকার রিয়েলে ভবিষ্যৎ নিয়ে তাঁর মনেও সংশয় নেই। যদিও বেঞ্জেমা ও আন্সেলোত্তির ভবিষ্যদ্বাণী মেলেনি। মিলেছে ইউরোপীয় ও সৌদির সংবাদ সংস্থাগুলির পূর্বাভাস। আন্সেলোত্তির দাবির একদিন পরই ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় বেঞ্জেমার বিদায়ের খবর।

এরপর ৭ ই জুন সৌদির ক্লাবটির পক্ষ থেকে সরকারিভাবে বেঞ্জেমার যোগ দেওয়ার কথা ঘোষণা করা হয়। তিন বছরের জন্য এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন প্রাক্তন রিয়েল তারকা। বছরে তিনি আয় করবেন প্রায় ২০ মিলিয়ন ইউরো। রিয়েল মাদ্রিদের জার্সিতে প্রায় ১৪ বছর খেলেছেন বেঞ্জেমা। জিতেছেন ইউরোপের প্রায় সব বড় ট্রফি। দেশের জার্সি গায়েও জিতেছেন সব ট্রফি। ব্যক্তিগতভাবে গত বছর পূরণ করেছেন ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন। এখন জীবনের নতুন ইনিংস শুরু করার প্রতীক্ষায় ৩৫ বছরের বেঞ্জেমা।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?