সময় কলকাতা ডেস্ক,৮ জুনঃ কয়লা পাচার মামলায় বৃহস্পতিবার অভিষেক জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। ইডির তলবে সাড়া দিয়ে এদিন নির্দিষ্ট সময়ে সিজিও কমপ্লেক্সে ইডি-র দপ্তরে হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, ইডি-র দিল্লি অফিস থেকে ডিরেক্টর পঙ্কজ কুমার ও আরও এক আধিকারিক এসেছেন। পঙ্কজ কুমার এই মামলার তদন্তকারী অফিসার বলেই জানা গিয়েছে। রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই ৩ পাতার প্রশ্নমালাও তৈরি করা হয়েছে ইডির আধিকারিকরা। গত সোমবার সকালে দুবাই যেতে ‘বাধা’ দেওয়া হয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে! এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ডেকে পাঠানোর নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্বাভাবিকভাবে রুজিরার হাজিরা নিয়ে এদিন সকাল থেকেই শুরু হয়েছিল জোর জল্পনা রয়েছে। সকাল থেকেই পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স চত্বর। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন কামদুনি কাণ্ডের এক দশক: সেদিন ও আজ

সোমবারই কয়লা পাচার মামলার তদন্ত সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটককে ইডির তলবের কথা শিরোনামে উঠে এসেছিল। এরপর মঙ্গলবার মলয়ের ঘনিষ্ঠ তথা আসানসোলের ৫৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামী শঙ্কর চক্রবর্তীকে তলব করেছে ইডি। সূত্রের খবর, আগামী সপ্তাহে তাঁকে দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। আসানসোলের গ্লাস কারখানার কর্মী ছিলেন শঙ্কর। ১৯৮২ সালে সেই কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর তিনি কংগ্রেসে যোগ দেন। সেই সময় থেকেই মলয় ঘটকের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। মলয় তখন অবিভক্ত বর্ধমানের দাপুটে কংগ্রেস নেতা।
আরও পড়ুন ভারতে মটোরোলা ইডিজিই ৪০-এর বিক্রি শুরু হতেই ফ্লিপকার্ট দিচ্ছে আকর্ষণীয় ছাড়
সম্প্রতি কয়লা পাচার মামলার তদন্ত সূত্রে একাধিক জনকে নোটিস পাঠিয়েছে ইডি। তাঁদের মধ্যে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। কার্যত সেকারণেই বৃহস্পতিবার অর্থাৎ আজ তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তাছাড়া ১৯ জুন দিল্লিতে তলব করা হয়েছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে। সেইসঙ্গে মলয় ঘনিষ্ঠ আরও কয়েকজনকে ইডি তলব করেছে দিল্লিতে। এসবের মধ্যেই কলকাতায় গত দু’দিনে এসেছেন ইডির ২০ জন অফিসার। তাঁদের মধ্যে জয়েন্ট ডিরেক্টর স্তরের অফিসার রয়েছেন বেশ কয়েকজন। সূত্রের খবর, গত সপ্তাহে কলকাতায় দফায় দফায় বৈঠক করেছিলেন ইডি ডিরেক্টর সঞ্জয় মিশ্র। তারপর থেকেই ২০ জন অফিসার কলকাতায় এসেছেন।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
অভিষেকের পরে কল্যাণ