Home » ভারতে মটোরোলা ইডিজিই ৪০-এর বিক্রি শুরু হতেই ফ্লিপকার্ট দিচ্ছে আকর্ষণীয় ছাড়

ভারতে মটোরোলা ইডিজিই ৪০-এর বিক্রি শুরু হতেই ফ্লিপকার্ট দিচ্ছে আকর্ষণীয় ছাড়

সময় কলকাতা ডেস্ক, ৮ জুন: কয়েকদিন ধরেই মোবাইল মার্কেটে জনপ্রিয়তার শীর্ষে ছিল মটোরোলা ইডিজিই ৪০ স্মার্টফোন। সম্প্রতি তার বিক্রয় শুরু হয়েছে অনলাইনে। ৩০ মে থেকেই ই-কমার্স সাইট, যেমন ফ্লিপকার্টে বিক্রয় শুরু হয়ে গিয়েছে। ভারতে এই ফোনের দাম কত রাখা হয়েছে? কত অফার দেওয়া হচ্ছে ? কেমন ফিচার?  আসুন সব এক নজরে দেখে নেওয়া যাক-


এই উন্নতমানের লেটেস্ট স্মার্টফোন মটোরোলা ইডিজিই ৪০ এর ৮ জিবি র‍্যাম / ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট সহ এর দাম রাখা হয়েছে ২৯,৯৯৯টাকা। কিন্তু, ফ্লিপকার্ট আপনাকে ২০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। তাছাড়াও রয়েছে প্রতিমাসে নো কস্ট ই এম আই – এর সুবিধা।  যেখানে প্রতিমাসে ৫০০০ টাকা ইএমআই এর মাধ্যমে আপনি ফোনটি কিনতে পারেন। এরই সাথে আপনি পাচ্ছেন দারুণ  এক্সচেঞ্জ অফার। আপনার পুরানো ফোনটি এক্সচেঞ্জ করে এই ফোন নিলে আপনি সরাসরি ২০০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। যদিও সেটি এটি পুরানো ফোনের বর্তমান  অবস্থার ওপর নির্ভর করছে। এই ফোনটি এখনও পর্যন্ত নেবুলা গ্রিন, ইক্লিপস ব্ল্যাক এবং লুনার ব্লু এই কালার ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ।

আরও পড়ুন   কামদুনি কাণ্ডের এক দশক: সেদিন ও আজ


ফিচারস :
এই ফোনে আছে ৬.৫৫-ইঞ্চি ফুল এইচ ডি + ডিসপ্লে ১৪৪ এইচ জেড রিফ্রেশ রেট। এছাড়া আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ ৫জি অক্টাকোর চিপসেট, যা আপনার ফোনের পারফরম্যান্সকে অনেকটাই উন্নত করবে। ক্যামেরার দিকে নজর রাখলে এতে আছে ৫০- মেগাপিক্সেল সেন্সর সহ একটি ১৩- মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ক্যামেরা। রয়েছে ৩২ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ১৩। রয়েছে ৪৪০০ এম এ এইচ ব্যাটারি যেটি ৬৮ ডব্লিউ টার্বো পাওয়ার চার্জিং। এটি  ১৫ ডব্লিউ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। তাছাড়া এই ফোনে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।

About Post Author