সময় কলকাতা ডেস্ক, ১০ জুন : ক্রমশ চোখ রাঙাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আইএমডির তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরব সাগরে প্রবল শক্তিশালী রূপ নেবে এই ঘূর্ণিঝড়। আইএমডির সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার এই সাইক্লোনটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি ক্রমাগত উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর ল্যান্ডফল নিয়েও এবার মিলল নতুন আপডেট। আরব সাগরর তীরবর্তী ভালসাদ এলাকায় তিথাল সমুদ্র সৈকতে বিশাল ঢেউ এর সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ওই এলাকায় সতর্ক বার্তা জারি করা হয়েছে। আগামী ১৪ই জুন পর্যন্ত পর্যটকদের ওই সৈকতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

প্রশাসনের তরফে আগামী ১৪ জুন পর্যন্ত সমস্ত মৎস্যজীবীদের সমুদ্রে নামার নিষিদ্ধ করা হয়েছে। এমনকী সমুদ্র সৈকত এলাকার সংলগ্ন সমস্ত বাসিন্দাদের রাতারাতি অন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কেরালা, কর্ণাটক, লাক্ষাদ্বীপেও বিপর্যয়ের জন্য সচেতনমূলক বার্তা জারি করা হয়েছে। শুধুমাত্র ভারতেই নয়, এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে পাকিস্তানেও। করাচি উপকূলে তীব্র সাইক্লোন এর সতর্কতা জারি করা হয়েছে। এখানে ল্যান্ডফলের তীব্র আশঙ্কা আছে ।
আরও পড়ুন পঞ্চায়েত ভোটে মনোনয়নের প্রথম দিনই মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন

অন্যদিকে, ভারতের গুজরাট, গোয়া এবং মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির সম্ভবনা আছে। দমকা হাওয়ার গতিবেগ থাকবে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার পর্যন্ত। মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে ১১ কিমি বেগে উত্তরদিকে এগিয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়। রাত ২:৩০ মিনিটে এটি আরব সাগরের উপরে অবস্থান করছিল। গোয়া থেকে ৬৯০ পশ্চিম ও মুম্বাই থেকে ৬৪০ কিমি পশ্চিম ও দক্ষিণ এবং পোরবন্দরের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে ৬৪০ কিমি দূরে অবস্থান করছে এটি।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে