Home » জুড বেলিংহ্যাম রিয়েল মাদ্রিদে

জুড বেলিংহ্যাম রিয়েল মাদ্রিদে

স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা,১৫ জুনঃ   সামার ট্রান্সফার উইন্ডোর প্রথম দিন রিয়েল মাদ্রিদে জুড বেলিংহ্যামের সঙ্গে তাদের চুক্তির কথা ঘোষণা করল। ছয় বছরের চুক্তিতে রিয়েল মাদ্রিদ আসছেন ১৯ বছর বয়সী ব্রিটিশ তারকা। এই মুহূর্তে অন্যতম দামী ফুটবলার জুড বেলিংহ্যামের সঙ্গে রিয়েল মাদ্রিদের চুক্তিকে “মেগা সাইনিং” বলেই ধরা হচ্ছে। জার্মান লিগ বুন্দেশলিগার অন্যতম দল বরুসিয়া ডর্টমুন্ডের ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার মিডফিল্ডার বেলিংহ্যামের সঙ্গে বেশ কিছুদিন ধরেই কথা চালাচ্ছিল রিয়েল মাদ্রিদ। ইংল্যান্ডের হয়ে সব বয়সের টুর্নামেন্ট খেলা বেলিংহ্যাম ১৭ বছর বয়সেই ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ পান।

গত তিন বছরে ২৪ টি ম্যাচ খেলেছেন দেশের হয়ে। মূলত প্লে মেকার হলেও ইংল্যান্ড দলের হয়ে ১টি গোলও আছে তাঁর নামের পাশে। প্রথম শ্রেণীর ক্লাব স্তরের ফুটবলে ডর্টমুন্ডের হয়ে ৯২ টি ম্যাচ খেলে ১২ টি গোল করেছেন এই তরুণ প্রতিভা। রিয়েল মাদ্রিদ ইতিমধ্যেই তাকে বিশ্ব ফুটবলের ” বিগেস্ট ট্যালেন্ট ” বলে আখ্যা দিয়েছে। মাত্র ১৯ বছর বয়সেই এই ফুটবল সম্পদের ফ্যান রয়েছে নিজের ক্লাবের বাইরে প্রতিটি ক্লাবে। ম্যানচেস্টার সিটি,ম্যানচেস্টার ইউনাইটেড,লিভারপুল সহ বিভিন্ন ক্লাবেই ইতিমধ্যেই একটি ফ্যানবেস তৈরি করে ফেলেছেন জনপ্রিয় এবং প্রতিভাবান জুড বেলিংহ্যাম।

আরও পড়ুন   কেমন হল এই মরশুমের ইস্টবেঙ্গল দল?

বেলিংহ্যাম ডর্টমুন্ড ছাড়লেও বিদায়ের আগে ডর্টমুন্ডের ওয়েবসাইটে আবেগঘন বার্তায় জানিয়েছেন,বিএনভির সঙ্গে বিগত তিন বছর যেভাবে কাটিয়েছেন তাঁর জন্য ধন্যবাদ ও তিনি আপ্লুত।জানা গিয়েছে,যে পরিমানে ট্রান্সফার ফি এজন্য জার্মান ক্লাবটি পাচ্ছে তা যেকোনো জার্মান ফুটবলারের ও ক্লাবের জন্য অন্যতম রেকর্ড। যে পরিমান টাকায় তিনি ক্লাব পরিবর্তন করছেন তা দেম্বেলে র পরে যেকোনো জার্মান ক্লাবের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সেল। এখন আগামী দিনে রিয়েল মাদ্রিদের হয়ে সবুজ ঘাসে বেলিংহ্যাম কী ফুল ফোটান তা সময়ই বলবে ।।

About Post Author