সময় কলকাতা ডেস্ক, ১৭ জুন : এই গরমের মরশুমে টক দই এর উপকারিতা কারও অজানা নয়। এই মরশুমে ত্বকের যত্ন নিতে অনেকেই টক দইয়ের ফেসপ্যাক বিশেষ ভাবে পছন্দ করেন। গরমে টক দই খেলে পেট যেমন ঠান্ডা থাকে, তেমন অন্ত্রের অনেক রকম সমস্যা থেকে মুক্তি দেয় এই টক দই। অপরদিকে, এই দই এর পুষ্টিগত দিক মানুষের ত্বকের যত্ন নিতে বিশেষ ভাবে প্রভাব ফেলে। এই টক দই খাওয়া তো ভালোই। সেইসঙ্গে ত্বকের যত্ন নিতে এই টক দইয়ের ফেসপ্যাক আপনি মুখে মাখতেও পারেন। গরমে হওয়া বিভিন্ন ত্বকের সমস্যা থেকে এই ত্বকের যত্ন নিতে টক দই রেহাই দিতে পারে। এই টক দইয়ে আছে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম ও প্রোটিন। টক দই ত্বকের উপর এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। যা মরা কোষ তুলে দিতে সাহায্য করে।
আরও পড়ুন চুলের জেল্লা ফেরাতে দারুণ কার্যকরী প্রোটিন হেয়ার প্যাক

টক দইয়ের ত্বকে সঠিক ব্যাবহার
ফেসপ্যাক : ত্বককে হাইড্রেটেড রাখতে ১ চামচ টক দইয়ের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট মুখে ভালো করে মেখে থাকুন। তারপর জল দিয়ে ধুয়ে নিন।
আই মাস্ক : এই গরমে সব থেকে বেশি প্রভাব পড়ে চোখের উপর। অনেকের চোখের চারপাশে জ্বালা অনুভব হয়। যাদের এই সমস্যা হয় তারা এক চামচ দইয়ের সাথে শসার পেস্ট মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে এরপর মুখ ধুয়ে ফেলুন। এতে ডার্ক সার্কেল থেকেও মুক্তি পাওয়া যায়।

বডি স্ক্রাব: টক দইকে আপনি বডি স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারেন। এরজন্য আপনাকে টক দইয়ের সাথে ওটস মিশিয়ে ত্বকের ওপর হালকা ভাবে ঘষুন। তারপর এটিকে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত করলে ত্বক মসৃণ ও নরম হয়।
ফেসপ্যাক: ত্বকের পোড়া দাগ মেটাতে, ও সান বার্ন থেকে নিজের ত্বককে রক্ষা করতে টক দইয়ের সাথে অ্যালোভেরা মিশিয়ে ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখুন এবং ধুয়ে ফেলুন।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে