সময় কলকাতা ডেস্ক, ৩০ জুনঃ অতিরিক্ত পরিমাণে ডেটা এবং ভ্যালিডিটির কথা মাথায় রেখে সারাবছরের জন্য নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও। একবার রিচার্জ করলেই ৩৬৫ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। এছাড়াও আপনি পাবেন আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড ফ্রি এসএমএস এর সুবিধাও। জিও-র গ্রাহকদের জন্য বার্ষিক এই প্ল্যানগুলি রিচার্জের সবথেকে বড় সুবিধা হল, আপনার মাসিক খরচ খুবই কম হয়ে যায়। আপনি যদি ১৪৯৯ প্ল্যানটি যদি রিচার্জ করেন, তাহলে আপনাকে প্রতি মাসে ১২৫ টাকারও কম খরচ করতে হচ্ছে। ২৪৯৯ টাকার প্ল্যানে প্রতি মাসে আপনাকে ২১০ টাকার মত খরচ করতে হচ্ছে।

এক ঝলকে দেখে নিন জিও-র নতুন এই রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা পাবেন-
জিও ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান
জিও-র ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ৩৬৫ দিন ভ্যালিডিটি পেয়ে যাবেন। সব মিলিয়ে আপনি প্ল্যানটিতে ২৪ জিবি ডেটা পেয়ে যাবেন। সেইসঙ্গে দেশের যে কোনও প্রান্তে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন। এই প্ল্যানেও থাকছে প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস-এর সুবিধা।
আরও পড়ুন জেল্লাহীন ত্বক উজ্জ্বল করতে দারুণ কাজ করবে পুদিনা
জিও ২৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান
জিও-র ২৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ৩৬৫ দিন ভ্যালিডিটি পেয়ে যাবেন। সেইসঙ্গে প্রতিদিন প্ল্যানটিতে ২ জিবি করে ডেটা পেয়ে যাবেন। বছর শেষে থাকছে ৭৩০ জিবি-র মতো বিপুল ডেটা ব্যবহারের সুযোগ। পাশাপাশি দেশের যে কোনও প্রান্তে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন। এই প্ল্যানেও থাকছে প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস-এর সুবিধা। এছাড়া জিও-র সবরকম কমপ্লিমেন্টারি অ্যাপ ব্যবহারের সুযোগও থাকছে।

জিও ২৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান
জিও-র ২৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ৩৬৫ দিন ভ্যালিডিটি পেয়ে যাবেন। সেইসঙ্গে প্রতিদিন প্ল্যানটিতে ২ জিবি করে ডেটা পেয়ে যাবেন। বছর শেষে থাকছে ৭৩০ জিবি-র মতো হাই স্পিড ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানটি রিচার্জ করলে আপনি দেশের যে কোনও প্রান্তে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন। এই প্ল্যানেও থাকছে প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস-এর সুবিধা। এছাড়া জিও-র সব্রকম কমপ্লিমেন্টারি অ্যাপ ব্যবহারের সুযোগও থাকছে।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার