Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃআজ ১৪ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৯৫ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৬৩৬ – সম্রাট শাহজাহান আওরঙ্গজেবকে দাক্ষিণাত্যের রাজপ্রতিনিধি নিয়োগ করেন।

১৭৮৯ – বাস্তিল দুর্গের পতনের ভেতর দিয়ে ঐতিহাসিক ফরাসি বিপ্লব সংঘটিত হয়।

১৮৬১ – বিশ্বের প্রথম মেশিনগান তৈরী করা হয়।

১৯৩০ – বিবিসি সর্বপ্রথম টেলিনাটক সম্প্রচার করে।

১৯৪২ – কংগ্রেস ওয়ার্কিং কমিটি ব্রিটিশবিরোধী ঐতিহাসিক ‘ভারত ছাড়ো’ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে।

১৯৯৭ – কে আর নারায়ণ প্রথম অচ্ছুৎ সম্প্রদায় থেকে ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৩১ – বাঙালি সাংবাদিক, সম্পাদক ও নাট্যকার মনোমোহন বসু আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৫৪ – মহেন্দ্রনাথ গুপ্ত,শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ও ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত’ রচয়িতার জন্মদিন আজ।

১৮৯৭ – স্বাধীনতা সংগ্রামী ও নেতাজী সুভাষচন্দ্র বসুর সহযোগী সত্যরঞ্জন বকসি এদিন জন্মান।

১৯১৮ – ইংমার বারিমান, সুয়েডীয় মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৫৭ – অলোক বর্মা, ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ৩৭তম প্রধান এদিন জন্মান

আরও পড়ুন    ভারতে আরও এক টিভি চ্যানেলে রোবোটিক অ্যাঙ্কর বা এআই অ্যাঙ্করের আত্মপ্রকাশ, জেনে নিন রোবট সংবাদ সঞ্চালকদের ইতিহাস

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮১৬ – ফ্রান্সিস্কো দে মিরান্ডা, ভেনেজুয়েলীয় বিপ্লবী আজকের দিনে প্রয়াত হন।

১৯০৭ – রসায়নবিদ ও উদ্ভাবক স্যার উইলিয়াম হেনরি পারকিন-এর প্রয়াণ দিবস আজ।

১৯৭১ – পুলিনবিহারী সরকার, ভারতীয় রসায়নবিদ, বিশ্লেষক অজৈব রসায়নের গোড়াপত্তনকারী এদিন প্রয়াত হন।

১৯৮৫ – গণিতজ্ঞ, শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ দেবপ্রসাদ ঘোষ-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author