Home » বিতর্কের মধ্যেই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ল

বিতর্কের মধ্যেই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ জুলাই: সমস্ত অপেক্ষার অবসান।  অবশেষে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ল।  শুক্রবার থেকেই শুরু হল নবম মহিলা বিশ্বকাপ। ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটায় অকল্যান্ডের ইডেন পার্কে নরওয়ের ও প্রতিযোগিতার অন্যতম আয়োজক দেশ নিউজ়িল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হল এবারের টুর্নামেন্ট। এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২০ অগস্ট অস্ট্রেলিয়ার সিডনিতে। এবারের মহিলা বিশ্বকাপ নিয়ে বিতর্ক কম হয়নি। মহিলা ফুটবলারদের পারিশ্রমিক দেওয়া নিয়ে । গত জুন মাসে ফিফার তরফে ঘোষণা করা হয়, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রত্যেক ফুটবলার পাবেন ৩০ হাজার মার্কিন ডলার। যদিও প্রতিযোগিতা শুরু হওয়ার আগের দিন নিজেদের পূর্ব অবস্থান থেকে ১৮০ ডিগ্রি সরে গিয়ে ফিফা সভাপতি জানিয়ে দেন অংশগ্রহণকারী দেশগুলির সংস্থার মাধ্যমেই দেওয়া হবে এই অর্থ। পুরুষদের মতোই মহিলা ফুটবল বিশ্বকাপে এবার অংশ নিয়েছে মোট ৩২টি দেশ। আটটি গ্রুপে ভাগ করা হয়েছে দেশগুলিকে। প্রতিটি গ্রুপে চারটি করে দল রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে কারা রয়েছে?

গ্রুপ এ:
নিউজ়িল্যান্ড (আয়োজক)
নরওয়ে
ফিলিপিন্স
সুইৎজ়ারল্যান্ড

গ্রুপ বি
অস্ট্রেলিয়া (আয়োজক)
কানাডা
নাইজিরিয়া
আয়ারল্যান্ড

গ্রুপ সি
স্পেন
কোস্টারিকা
জাপান
জ়াম্বিয়া

গ্রুপ ডি
চিন
ডেনমার্ক
ইংল্যান্ড
হাইতি


গ্রুপ ‘ই’
মার্কিন যুক্তরাষ্ট্র
নেদারল্যান্ডস
পর্তুগাল
ভিয়েতনাম

গ্রুপ ‘এফ’
ব্রাজিল
ফ্রান্স
জামাইকা
পানামা

গ্রুপ ‘জি’
আর্জেন্টিনা,
ইটালি,
দক্ষিণ আফ্রিকা
সুইডেন

গ্রুপে ‘এইচ’
কলম্বিয়া
জার্মানি
দক্ষিণ কোরিয়া
মরক্কো

আরও পড়ুন    ব্যাডমিন্টন শটের জোর! গিনেস বুকে সাইরাজ

এবারের টুর্নামেন্টে এই আট গ্রুপের মধ্যে গ্রুপ ই কে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ। কারণ এই গ্রুপেই রয়েছে গতবারের চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ও গতবারের রানার্স আপ নেদারল্যান্ডস। এই টুর্নামেন্ট নবম সংস্করণে পৌঁছে গেলেও তাৎপর্যপূর্ণ ভাবে এখনও মহিলা ফুটবলের সব থেকে বড় আসরে সাফল্য পায়নি লাতিন আমেরিকার কোনো দেশ। যখন পুরুষদের বিশ্বকাপে একচেটিয়া আধিপত্য কায়েম করেছে ব্রাজিল, আর্জেন্টিনার মত দেশগুলি।


তখনও তাঁদের দেশের মেয়েরা এখনও সেই গৌরব অর্জন করতে পারেনি। তারপর এটাই হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সফল ফুটবলার মার্তার শেষ বিশ্বকাপ। পেশাদারী ফুটবল জীবনের গোধূলি লগ্নে এসে ম্যাজিক দেখিয়েছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। মেসি ম্যাজিক ভর করে কাতার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। সেই ম্যাজিক কি এবার দেখা যাবে ব্রাজিলের মার্তার পায়ে? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আর কয়েকদিন।

About Post Author