স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ জুলাই: নতুন মাইল ফলক স্পর্শ করলেন ভারতের শাটলার সাত্ত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি। ব্যাডমিন্টন শটের ইতিহাসে দ্রুততম শট মেরে অনন্য নজির গড়েছেন তিনি। সাইরাজের নেওয়া বিস্ময়কর শটটির গতি ছিল ৫৬৫ কিমি/ঘন্টা। শুধু তাই নয় তাঁর নেওয়া ওই শটটি জায়গা করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। শেষ দশ বছরে গিনেস বুকে এই অনন্য রেকর্ডের মালিক ছিলেন মালয়েশিয়ার ব্যাডমিন্টন খেলোয়াড় ট্যান বুন হিওং।

২০১৩ সালের মে মাসে তিনি এই নজির গড়েন প্রাক্তন এশিয়ান গেমসে ডাবলস চ্যাম্পিয়ন হিওং। তাঁর নেওয়া স্ম্যাশের গতি ছিল ৪৯৩ কিমি/ঘন্টা। এদিন যেই রেকর্ডকে পিছনে ফেলে দিলেন সাইরাজ।শুধু ব্যাডমিন্টনের ইতিহাসেই নয় এই শটের মাধ্যমে আরও দুটি নজির গড়েছেন ভারতের সাইরাজ। ফর্মুলা-১ গাড়ি রেসে দ্রুততম গতি হল ৩৯৭.৪৮ কিমি/ঘণ্টা, গল্ফের দ্রুততম ড্রাইভের গতি ৩৪৯.৩৮ কিমি/ঘন্টা, টেনিসে দ্রুততম স্ম্যাশের সর্বোচ্চ গতি ২৬৩ কিমি/ঘন্টা, আইস হকির শটের সর্বোচ্চ গতি ১৭৭.৫ কিমি/ ঘন্টা।
আরও পড়ুন ক্রিস ওকস ভয়ঙ্কর, চাপে অস্ট্রেলিয়া, ব্রডের ৬০০ উইকেট

সেখানে ভারতীয় শাটলার এই রেকর্ডগুলিকেও অনেক ব্যবধানে পিছনে ফেলে দিয়েছেন। গত মাসে ইন্দোনেশিয়া ওপেন চ্যাম্পিয়ন হয় ভারতের চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ জুটি। প্রথম ভারতীয় জুটি হিসেবে এই রেকর্ড গড়েন তাঁরা। এর আগে ৫৮ বছরের খরা কাটিয়ে এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিল এই জুটি। এবার আরও একটি নতুন পালক যুক্ত হল ২২ বছরের শাটলার।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার