সময় কলকাতা ডেস্ক, ৪ আগষ্ট : দুটো দিনের ব্যবধান। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগের একদিনের ম্যাচে ওয়েস্টইন্ডিজকে ২০০ রানে হারিয়েছিল ভারত। ব্রায়ান লারা স্টেডিয়ামেই টি টোয়েন্টি ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়ল ভারত।মাত্র ১৫০ রানের টার্গেট তাড়া করেও জয় পেতে ব্যর্থ হল ভারত।ওয়েস্টইন্ডিজের ফিল্ডিংএর জোরেই জয় হাতছাড়া হল ভারতের। দুরন্ত গ্রাউন্ড ফিল্ডিং ছাড়াও শিমরণ হেটমেয়ারের একটি অসামান্য ক্যাচ ম্যাচের রং বদলে দিল।
ওয়েস্ট ইন্ডিজ ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে।রোভমান পাওয়েলের ৪৮ ও পুরানের ৪১ রানের ওপরে ভর করে ওয়েস্ট ইন্ডিজ করে ৭ উইকেট হারিয়ে ১৪৯। দুটি করে উইকেট পান আর্শদীপ ও চাহাল। পাল্টা ব্যাট করতে নেমে ঈশান কিষান – শুভমান গিল দ্রুত ফিরে গেলেও সূর্যকুমার যাদব আর তিলক ভার্মা দ্রুত ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে আনতে থাকেন। এদের মধ্যে তিলক ভার্মার কথা আলাদা করে বলতেই হয়। তাঁর প্রথম ১২ রান আসে দুটি ছয় থেকে। তিনি ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ৩৯ রান করেন। ৯ ওভারে ২ উইকেটে ৬৬ রান। জয়ের দিকে যখন নিশ্চিত ভাবে এগোচ্ছে ভারত তখন সূর্যকুমারকে যে ক্যাচ ধরে ফেরান হেটমেয়ার সেটি নিশ্চিতভাবেই ম্যাচের টার্নিং পয়েন্ট। যে শটে দশবারের মধ্যে নবার সূর্যকুমার বাউন্ডারি পাবেন, সেই শট তার পতন ঘটায় শুধুমাত্র হেটমেয়ারের অবিশ্বাস্য দক্ষতায়। এরপরে ফেরেন তিলক। তা সত্ত্বেও ১৫ ওভারের শেষে ম্যাচ ভারতেরই দখলে ছিল । শেষ ৩০ বলে দরকার ছিল ৩৭ রান সেখানে হোল্ডারের বলে হার্দিক আউট হওয়ার পরেই কাইল মায়ার্স ডিরেক্ট থ্রোতে রান আউট করে দেন সঞ্জু স্যামসনকে। অক্ষর ও আর্শদীপ চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ বলে ছ রান দরকার ছিল। মুকেশ কুমার ১ রানের বেশি করতে পারেন নি।
আরও পড়ুন :একটি যুগের অবসান,দীর্ঘ ফুটবল জীবনকে অ্যাদিও জানালেন বুঁফো


More Stories
শেফালী -রাধায় বাংলাদেশ চূর্ণ
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত