Home » পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা

পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা

সময় কলকাতা ডেস্ক, ১৫ জুন : পাকিস্তানের মহিলা বাহিনীকে কার্যত দুরমুশ করল ভারতের মেয়েরা। দীপ্তি শর্মা একাই গুঁড়িয়ে দিলেন পাকিস্তানের যাবতীয় প্রতিরোধ। এজবাসটনে পাকিস্তানকে ৬৪ রানে হারিয়ে দিয়ে  হরমনপ্রীত কাউরের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করল ভারত। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭০ রান করে ভারতীয় মেয়েরা। উত্তর ব্যাট করতে নেমে পাকিস্তান ১০৬ রানে অলআউট হয়ে যায়। দীপ্তি শর্মা পান ১০ রানে ৫ উইকেট। ব্যাট হাতে ভারতের হয়ে যথারীতি সফল স্মৃতি মান্ধানা। তিনি করেন ৬৮ রান। ইনিংসের শেষ দিকে বাঙালি উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ ঝড় তোলেন। ১৭ বলে ৩৪ রান করার ফাঁকে ৫ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন রিচা।।

About Post Author