স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ অগস্ট: ডার্বির আগে নতুন স্পন্সর ইস্টবেঙ্গলে। নতুন টেক-গেম প্ল্যাটফর্ম ব্যাটারির সঙ্গে চুক্তিবদ্ধ হল ইমামি ইস্টবেঙ্গল। ২০২৩-২৪ মরশুমে লাল হলুদ জার্সির মূল স্পনসর হিসেবে দেখা যাবে ব্যাটারিকে। জার্সির সামনে আর পিছনে দেখা যাবে ব্যাটারি শব্দটি।
আরও পড়ুন দলবদলের বাজারে চমক, জোড়া ডিফেন্ডার ইস্টবেঙ্গলে

শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নতুন স্পনসরের খবর ঘোষণা করলেন দলের CEO নম্রতা পারেখ। প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়, ‘ব্যাটারি একটা নতুন গেম টেক প্ল্যাটফর্ম। ইমামি ইস্টবেঙ্গল FC-র সঙ্গে পার্টনারশিপ করল। ২০২৩-২৪ মরশুমের জন্য প্রিন্সিপাল স্পনসর হল সংস্থাটি। এই চুক্তির ফলে সংস্থার লোগো জার্সির সামনে ও পিঠে থাকবে। দলের ম্যাচ জার্সি ও প্রস্তুতির জার্সিতে থাকবে এটি।’ শুক্রবার ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রকাশ করা হয়।
???????????????????????????????????????????????? – ???????? ????????????????????????!????
We welcome aboard @batery_scores as our principal sponsor for the 2023-24 season. ????
Visit the https://t.co/Mn5CdDzDRz website.#JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/KKFZOSDRB9
— East Bengal FC (@eastbengal_fc) August 4, 2023
একদিকে প্রবল প্রতিপক্ষ মোহনবাগান যখন কোটি কোটি টাকা ব্যয় করে টিম তৈরি করছে। তখন অনেকটাই পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। একটা সময় ক্লাব কর্তারা ক্রাউড ফান্ডিংয়ের চিন্তা ভাবনাও শুরু করে দেন। কারণ ইন্ডিয়ান সুপার লিগে দল ভালো দল গড়তে টাকার জোগান ভালো হওয়া প্রয়োজন। গত কয়েক মরশুম ধরেই ইস্টবেঙ্গলকে ভুগতে হয়েছে বিনিয়োগকারী সমস্যার কারণে। পাশাপাশি স্পনসর পেতে রীতিমতো নাকানিচোবানি খেতে হয়েছে লাল-হলুদকে। এবার ভিটামিন এম-এর সমস্যা কিছুটা মিটতে চলেছে ইস্টবেঙ্গলের। বিনিয়গকারী সংস্থা ইমামি তো রয়েছেই। সেই সঙ্গে আরও একটি স্পনসর পেয়ে গেল লাল-হলুদ ব্রিগেড।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়