স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ অগস্ট: দলবদলের বাজারে আবার চমক দিল ইস্টবেঙ্গল। রক্ষণকে আরও মজবুত করতে, জোড়া ডিফেন্ডার দিয়ে সই করাল লাল হলুদ ব্রিগেড। এই দুই ফুটবলার হলেন অস্ট্রেলিয়ার জর্ডন এলসে ও স্পেনের হোসে অ্যান্টনিও পার্দো লুকাস।
শনিবার ক্লাবের পক্ষ থেকে এই খবরে সরকারি সিলমোহর দেওয়া হয়। গত মরশুমে ইস্টবেঙ্গলকে ভুগিয়েছে রক্ষণ। প্রথমে গোল করে এগিয়ে গিয়েও একাধিক ম্যাচে জিততে পারেনি লাল-হলুদ। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী মরশুমে দলগঠনে নামে ক্লাব।
আরও পড়ুন ক্লাব ছাড়তে পারেন আইএসএল জয়ী তারকা ফুটবলার, জোর জল্পনা মোহনবাগানে

দলের রক্ষণের ফাঁকফোকর ভরাট করতে এবার জোড়া বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডারের সঙ্গে চুক্তি করল ইস্টবেঙ্গল। অস্ট্রেলিয়ার ২৯ বছরের সেন্ট্রাল ডিফেন্ডার জর্ডন এলসে ও স্পেনের ৩৫ বছর বয়সি সেন্ট্রাল ডিফেন্ডার হোসে অ্যান্টনিও পার্দো লুকাসকে দলে নিল লাল-হলুদ। অস্ট্রেলিয়ার প্রথম সারির ক্লাব অ্যাডিলেড ইউনাইটেড ইউথ সিস্টেম থেকে উত্থান জর্ডনের। লোনে থাকার সময় ২০১১ সালে প্যারা হিলস নাইটসের হয়ে সিনিয়র পেশাদার ফুটবলে অভিষেক হয়। ২০১৩ সালে জেতেন দেশের উদীয়মান তারকা ফুটবলারের পুরস্কার। অস্ট্রেলিয়ার বিভিন্ন নামী ক্লাবে খেলেছেন জর্ডন। প্যারা হিলস নাইটস, অ্যাডিলেড ইউনাইটেড, নিউক্যাসল জেটস, পারথ গ্লোরির হয়ে খেলার অভিজ্ঞতা নিয়েই কলকাতায় আসছেন এই ডিফেন্ডার।
???????????? ???????????? ???????????????????????????????????? ???????????????? #AmagoFans, join us in welcoming Jose Antonio Pardo Lucas and Jordan Elsey to the Red & Gold family! ❤️????#JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/jSZn9ZfhDF
— East Bengal FC (@eastbengal_fc) August 5, 2023
অপরদিকে, স্পেনের নামী ক্লাব ভ্যালেন্সিয়া ও ভিলারিয়ালের যুব দলে খেলেছেন পার্দো। সিনিয়র পর্যায়ে ভিলারিয়াল সি, ভ্যালেন্সিয়া বি, ইবিজার মতো দলের হয়ে খেলেছেন। গত মরসুমে স্পেনের দ্বিতীয় ডিভিশনের দল ক্লাব ডেপোর্টিভো এলদেনসের হয়ে ২২ ম্যাচ খেলেন পার্দো। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর এলসে বলেছেন, ‘ঐতিহাসিক ক্লাবে যোগ দেওয়া সম্মানের। আমি সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মুখিয়ে রয়েছি। আশা করছি এই মরসুমে আমরা সাফল্য পাব। আমি ইস্টবেঙ্গল সমর্থকদের সম্পর্কে অনেক গল্প শুনেছি। ওদের সামনে খেলার জন্য অপেক্ষায় রইলাম। জয় ইস্টবেঙ্গল।’
আরও পড়ুন বাংলাদেশের সেনাদের ধরাশায়ী করে মোহনবাগানের ডুরান্ড অভিযান শুরু

এই ২ ডিফেন্ডারকে দলে পেয়ে খুশি লাল-হলুদের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি বলেছেন, ‘এলসে ও পার্দোর অভিজ্ঞতা কাজে লাগবে। দুজন আমাদের দলের সম্পদ হয়ে উঠবে। একটি দলের সাফল্যের জন্য ভালো রক্ষণ জরুরি।’ এই দুই বিদেশী ইস্টবেঙ্গলে যোগদানের সঙ্গে সঙ্গে বিদায় ঘণ্টা বেজে গেল স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেসের। দীর্ঘ টালবাহানার পর ইভানকে ছেঁটে ফেলার সিধান্ত নিল দল। এখন এই দুই বিদেশী নতুন দলে কতটা নিজেদের মানিয়ে নিয়ে সেরাটা দিতে পারেন সেদিকেই তাকিয়ে লাল হলুদ জনতা।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া