স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ অগস্ট: সপ্তম এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছে ভারতের চেন্নাইয়ে। পুরুষদের টুর্নামেন্টে দুরন্ত ফর্মে রয়েছে ভারত। প্রথম ম্যাচে চিনকে ৭-২ গোলে হারিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ১-১ গোলে ম্যাচ অমীমাংসিত শেষ হলেও, মালেশিয়াকে ৫-০ গোলে হারিয়েছে ভারত। রুদ্ধশ্বাস শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে, বুধবার মেগা ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে মেন ইন ব্লু ব্রিগেড। অনেক টালবাহানার পর ভারতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছে পাকিস্তান।
আরও পড়ুন ডার্বির আগে স্বস্তির মোহনবাগান শিবিরে, পঞ্জাবকে ২-০ গোলে হারাল সবুজমেরুন
The one we have all been waiting for ????
Two nations forever engaged in epic rivalry to attain Hockey Glory come face to face tomorrow.
????️ Mayor Radhakrishnan Hockey Stadium
⏰ 9th August 2023, 8:30 PM IST
???? Catch all the action LIVE on Star Sports First, Star Sports Select 2… pic.twitter.com/Klo4fTSQ5m— Hockey India (@TheHockeyIndia) August 8, 2023
যদিও তাঁদের টুর্নামেন্টের রাস্তা ভারতের মত মসৃণ হয়নি। মালয়েশিয়ায় বিরুদ্ধে হেরে টুর্নামেন্টে অভিযান শুরু হয় পাকিস্তানের। তবে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ড্র এবং চিনের বিরুদ্ধে জয় টুর্নামেন্টে টিকে থাকার অক্সিজেন জুগিয়েছে পাকিস্তানকে।সেমিফাইনালে ইতিমধ্যে নিজেদের জায়গা পাকা করেছে ভারত। এই মুহূর্তে ১০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে ভারত। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়া। ৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান।
আরও পড়ুন ইন্টার মিলানে ওনানার বদলি ইয়ন সমার

ভারতের বিরুদ্ধে জয় পেলে পাকিস্তানও সেমির টিকিট নিশ্চিত করবে। যদি হেরে যায় সেক্ষেত্রে নির্ভর করতে হবে চিন ও জাপানের ম্যাচের দিকে। যদিও ভারতকে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছতে মরিয়া পাকিস্তান। ভারতের বিপক্ষে নামার আগে ভারতীয় দলকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের কোচ মহম্মদ সাকলিন। সাকলিনের দাবি, ভারতীয় দলের দুর্বলতা নিয়ে তাঁরা অবগত। তিনি বলেছেন, ‘ভারতীয় ফরওয়ার্ড লাইনআপ বিশ্বমানের। তবে তাঁদের দলে দুর্বলতা রয়েছে। আমরা ওদের বিপক্ষে স্মার্ট হকি খেলবো।’ শেষ চারের ব্যাপারে আশাবাদী সাকলিনের দাবি,’ আমরা শেষ ম্যাচে জয় পেয়েছি। অনেক সুযোগ তৈরি হয়েছে। আমাদের দল তরুণদের নিয়ে তইএভাবে চলতে থাকলে সেমিফাইনালে উঠতে পারব।’


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?