Home » ইন্টার মিলানে ওনানার বদলি ইয়ন সমার

ইন্টার মিলানে ওনানার বদলি ইয়ন সমার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ অগস্ট: আন্দ্রে ওনানার বদলি হিসেবে, সুইস গোলরক্ষক ইয়ন সমারের সঙ্গে চুক্তিবদ্ধ হল ইতালির ক্লাব ইন্টার মিলান। সূত্রের খবর প্রায়, ৬ মিলিয়ন ইউরোর পরিবর্তে বায়ার্ন মিউনিখ থেকে সমারকে দলে নিল ইন্টার। আগামী মরশুমে ইন্টার মিলানে তিন কাঠির তলায় দেখা যাবে ৩৪ বছরের এই অভিজ্ঞ গোল রক্ষককে।

প্রসঙ্গত, এই মরশুমে ইন্টার ছেড়ে বিপুল অর্থের বিনিময়ে ইংল্যান্ডের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছেন আন্দ্রে ওনানা। চুক্তির পরিমাণ প্রায় ৫১ মিলিয়ন ইউরো। প্রথম দলের গোলরক্ষক ক্লাব পরিবর্তন করায় নতুন গোলরক্ষকের সন্ধানে ছিল ইন্টার। একাধিক নাম ভেসে উঠছিল জল্পনায়। কিন্তু ইন্টারের ম্যানেজার সিমিওনে ইঞ্ঝাঘির পছন্দে সমারকে দলে নিল ইন্টার।

আরও  পড়ুন        ডার্বির আগে স্বস্তির মোহনবাগান শিবিরে, পঞ্জাবকে ২-০ গোলে হারাল সবুজমেরুন

সুইস ক্লাব এফসি বাসেলে পেশাদারী ফুটবলে হাতেখড়ি হয় সমরের। বাসেলের হয়ে খেলেছেন ২০০৭ থেকে ২০১৪ পর্যন্ত। মোট ১১৩ টি ম্যাচ খেলেছেন বাসেলের হয়ে। এরপর ২০১৪ সালে যোগ দেন জার্মানির ক্লাব বরুসিয়া গ্ল্যাডব্যাচে। সেখানে খেলছেন ২০২৩ সল পর্যন্ত। গত অগস্ট মাসে গ্ল্যাডব্যাচের হয়ে বায়ার্নের বিপক্ষে বুন্দেসলিগায় মোট ১৯ টি সেভ করে নজির স্থাপন করেন সমার। এরপর গত মরশুমের দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো বা শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে তাঁকে দলে নেয় বায়ার্ন। আক্রান্ত গোলরক্ষক ম্যানুয়াল ন্যুয়ারের পরিবর্তে। ২০১২ থেকে সুইস জাতীয় দলের হয়ে নিয়মিত খেলে গিয়েছেন সমার। জাতীয় দলের হয়ে তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। দেশের জার্সিতে খেলছেন বহু স্মরণীয় ম্যাচ। এবার ৩৪ বছরে জীবনের নতুন অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে সমার।

About Post Author