স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ অগস্ট: জয় দিয়েই এই মরশুমের প্রিমিয়ার লিগ অভিযান শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার ভারতীয় সময় মধ্যরাতে ঘরের মাঠে খেলতে নামে এরিক টেন হ্যাগের দল। প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন। ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে ইউনাইটেড। কিন্তু তবুও দলের খেলা নিয়ে রয়ে গেছে অনেক প্রশ্ন।দল হিসেবে যথেষ্ট সমীহের দাবি রাখে উলভারহ্যাম্পটন। তবুও যেহেতু দলটির নাম ম্যানচেস্টার ইউনাইটেড, তাই বাড়তি প্রত্যাশা তো থাকবেই। এদিন ঘরের মাঠে দলের খেলা দেখতে হাজির হয়েছিল হাজার হাজার লাল জার্সিধারীদের সমর্থক। যদিও প্রিমিয়ার লিগে ম্যাচ শুরুর আগে এদিন ওল্ড ট্র্যাফোর্ডে প্রতিবাদে মুখর হতে দেখা যায় এক অংশের সমর্থকদের।

একটি অংশ প্রতিবাদ জানায় দলের মালিকপক্ষ অর্থাৎ গ্ল্যাজার পরিবারের বিরুদ্ধে। আর অপরপক্ষ (যেখানে মহিলা সমর্থকদের সংখ্যা বেশি) সোচ্চার হয় ম্যাসন গ্রিনউডকে দলে প্রত্যাবর্তন করানোর বিরোধিতা করে। প্রসঙ্গত, বান্ধবীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে এই তরুণ ফুটবলারটির বিরুদ্ধে। প্রমাণ সহ সেই ছবি, ভয়েস রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁর বান্ধবী। শোরগোল পরে যায় গোটা বিশ্বে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ গ্রেফতার করে তাঁকে। যদিও পরবর্তী সময় যৌথভাবে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেন গ্রিনউড ও তাঁর বান্ধবী। এরপর কানাঘুষো চলতে থাকে এবার ক্লাবের জার্সিতে প্রত্যাবর্তন ঘটতে পারে তাঁর। এতেই ক্ষিপ্ত হন সমর্থকদের একাংশ। যদিও অপর অংশ অভিযুক্ত ফুটবলারের পাশে দাঁড়িয়েছে।

তবে এসবের মধ্যেও প্রিয় দলের খেলার উন্মাদনা এক অংশ কম ছিলনা সমর্থকদের মধ্যে। যদিও এদিন সমর্থকদের খুশি করতে পারেননি ইউনাইটেড দল। ৯০ মিনিট এলোমেলো ফুটবল খেললেন এরিক টেন হ্যাগের ছেলেরা। ম্যাসন মাউন্ট, অ্যান্টনি, মার্কাস রাশফোর্ড, আলেহান্দ্রো গারনাচো এঁদের মধ্যে তালমিলের অভাব স্পষ্ট। যেন একে অন্যকে চেনেননা। যদিও প্রথম ম্যাচে ভরসা জোগান কেমেরুনের গোলরক্ষক ওনানা। বরং অনেক গোছানো মনে হল প্রতিপক্ষকে।
আরও পড়ুন আয়ারল্যান্ড সফরে ভারতীয় দল,দীর্ঘদিন পর দলের সঙ্গে বুমরা
This angle of @RaphaelVarane's celebration >>>#MUFC || #MUNWOL pic.twitter.com/aoKcWGczXc
— Manchester United (@ManUtd) August 14, 2023
ওলভসের ম্যাথিউ কুনহা যেভাবে কয়েকবার মাঝমাঠ থেকে একক দক্ষতায় ইউনাইটেড বক্সে হানা দিলেন তাতে দলের রক্ষণ ও মাঝমাঠ নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। ক্যাসেমিরো, ভ্যারানদের পায়ে পায়ে নাচলেন নেটো, নুনেজরা। যদিও দুর্বল ফিনিশিংয়ের জন্য ম্যাচে ব্যবধান বাড়াতে পারেনি হলুদ জার্সিধারীরা। ম্যাচের গতির বিপরীতে গিয়ে ৭৭ মিনিটে ম্যাচের একটি মাত্র গোল করেন রাফায়েল ভ্যারান। এরপর ম্যাচে সমতা ফেরাতে পারেনি গ্যারি ও’নিলের ছেলেরা।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র