স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ অগস্ট: কয়েকমাসের অপেক্ষা। আসন্ন অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে আইসিসি একদিনের বিশ্বকাপ। আর এবার বিশ্বকাপের আসর বসতে চলেছে স্বদেশের মাটিতে। ফলে ভারতীয় দলের থেকে প্রত্যাশা যে আরও বাড়বে বলাই বাহুল্য। তার ওপর ২০১৪ সালের পর থেকে আইসিসির প্রতিযোগিতায় সাফল্য নেই ভারতের। তবে ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্টে নামার আগে স্বস্তির হাওয়া ভারতীয় শিবিরে। কারণ দলে প্রত্যাবর্তন করেছেন ভারতীয় বোলিং লাইনআপের অন্যতম ভরসা জসপ্রীত বুমরা। দীর্ঘ ১০ মাস মাঠের বাইরে ছিলেন চোটের জন্য। আয়ারল্যান্ড সফরে তিনি যোগ দেওয়ায় দলের মনোবল আরও বাড়বে বলেই মত ক্রিকেট মহলের।

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মিশ্র ফল করেছে ভারত। টেস্ট ও একদিনের সিরিজে কষ্টার্জিত জয় পেলেও, টি ২০ সিরিজে হারতে হয়েছে। দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞ থেকে প্রক্তনরা। যদিও এগুলিকে নিজেদের পেশাদারী ক্রিকেট জীবনের অঙ্গ মনে করে সামনের দিকে তাকাতে চান ভারতীয় ক্রিকেটারেরা। তাই ক্যারিবিয়ান সফর থেকে ফিরে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে দল। লক্ষ্য আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আরও প্রস্তুতি। কারণ, প্রস্তুতির যে বিকল্প নেই তা জানেন তাঁরা।
আরও পড়ুন ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা
Ireland ????????, here we come ✈️ #TeamIndia | #IREvIND pic.twitter.com/A4P66WZJzP
— BCCI (@BCCI) August 15, 2023
বর্তমানে একটি পরিবৃত্তির মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় দল। একদিকে যেরকম দেশের হয়ে পেশাদার ক্রিকেট জীবনের সায়াহ্নে পৌঁছে গিয়েছেন অনেক তারকা। সেরকমই আগামীর স্বপ্ন নিয়ে দলে সুযোগ পাচ্ছেন একাধিক তরুণ মুখ। জসস্বী জয়সওয়াল, তিলক ভর্মা, মুকেশ কুমার, রুতুরাজ গায়কোয়াডরা ক্যারিবিয়ান সফরে সুযোগ পেয়েছেন। আয়ারল্যান্ড সফরে দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দরের মত ক্রিকেটারেরা। যাঁদের মধ্যে সম্ভাবনার কমতি নেই। এরসঙ্গে অবশ্যই রয়েছেন দলের নিয়মিত সদস্যরা। যাঁদের অভিজ্ঞতা ভারতীয় দলকে আসন্ন প্রতিযোগিতাগুলিতে দলকে সমৃদ্ধ করবে। তাঁদের মধ্যে অন্যতম জসপ্রীত বুমরা। চোটের কারণে যিনি দীর্ঘদিন প্রথম দলে খেলতে পারেননি। তবে স্বাধীনতা দিবসের আগের দিন আয়ারল্যান্ড সফরের যে ছবি ভারতীয় বোর্ড সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সেখানে আর সকলের মধ্যে বুমরার উপস্থিতি, দর্শকদের বাড়তি অক্সিজেন জোগাবে সেবিষয়ে কোনও সন্দেহ নেই।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার