সময় কলকাতা ডেস্ক, ১৯ আগস্ট: আজ ১৯ আগস্ট। আজ আপনার দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বেশ কিছু রাশির জাতক/জাতিকাদের আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। দৈনিক রাশিফল অনুযায়ী বিভিন্ন দুগ্ধ ব্যবসায়ীদের আজ মানসিক চাপ বাড়বে। সিংহ রাশির জাতক/জাতিকারা আর্থিকভাবে লাভবান হবেন। দেখে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষ/ Aries রাশিফল ( মার্চ ২১ – এপ্রিল ২০ )
আপনার আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। মানসিক চাপ থেকে দূরে থাকুন। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। আজ আপনার ভাইবোনরা আর্থিক সহায়তা চাইতে পারে।
বৃষ/ Taurus রাশিফল ( এপ্রিল ২১ – মে ২১ )
আপনাকে নানা অসুবিধার সম্মুখীন হতে হবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে। অন্যের পরামর্শ থেকে দূরে থাকুন। মিডিয়ার সাথে যুক্ত জাতক/ জাতিকাদের জন্য আজকের দিনটি ভাল দিন হতে চলেছে।
মিথুন/ Gemini রাশিফল ( মে ২২ – জুন ২১ )
পরিবারের প্রতি আপনি খুবই যত্নশীল। নিজের সময়ের গুরুত্ব নিজেই বুঝুন। সেই সব লোকেদের মাঝখানে থাকা জরুরি। যারা আপনাকে সবকিছুতেই মুল্য দেয়।
কর্কট/ Cancer রাশিফল ( জুন ২২ – জুলাই ২৩ )
আপনার কথাবার্তা সংযত করে বলতে হবে। এমন কিছু কথা বলবেন না,যাতে বয়স্কদের মনে আঘাত লাগে। পরিবারের কারোর সঙ্গে মতেল মিল না হলে চুপ থাকা শ্রেয়।
সিংহ/ Leo রাশিফল ( জুলাই ২৪ – আগস্ট ২৩ )
আপনি একজন বুদ্ধিজীবী ব্যক্তির সাথে দেখা করে আপনার অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন। যদি সম্ভব হয় তাহলে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন। আপনি খুবই দুর্বল। যারা দুধ শিল্পের সাথে যুক্ত আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
কন্যা/ Virgo রাশিফল ( আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩ )
খুব ছোট কোন সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক ভাঙন ধরবে। কেউ কেউ আপনাকে অভিযোগ করতে পারে। আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না। আপনার স্ত্রীর অশিষ্টতা সারাদিন আপনাকে বিচলিত রাখতে পারে।
আরও পড়ুন মহালয়ায় সূর্যগ্রহণ ! ১০০ বছরে এই প্রথম!
তুলা/ Libra রাশিফল ( সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)
আপনার কাজের জায়গায় মাথা ঠাণ্ডা রাখুন। নাহলে যে কোন ঝামেলার জন্য আপনার আর্থিক পরিস্থিতির অবনতি ঘটে। আপনার রসিক স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল ( অক্টোবর ২৪- নভেম্বর ২২ )
নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কই হল শয়তানের কর্মশালা। আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। অফিসের প্রত্যেকের সাথে ভাল ব্যবহার করুন।
ধনু/ Sagitarious রাশিফল ( নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২ )
বাচ্চারা আপনাকে গর্বিত করবে। প্রেমিকার জন্য সুন্দর উপহার এবং রোম্যান্টিক সন্ধ্যার প্ল্যান করুন। আজ আপনার সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা লাভ করবে।
মকর/ Capricorn রাশিফল ( ডিসেম্বর ২৩- জানুয়ারি ২০ )
পরিবারের কাউকে অসম্মান করার মতন কিছু করবেন না। আজকে আপনি আপনার জীবন সঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন। আজকে আপনি সব কাজ ছেড়ে উনার সাথে সময় কাটাতে পারেন। পাওয়ার দেখাবেন না।
কুম্ভ/ Aquarious রাশিফল (জানুয়ারি ২১- ফেব্রুয়ারি ১৯)
আজকে কোন পার্টির আয়োজন করবে না। আপনার সবথেকে ভাল বন্ধুদের সঙ্গে সন্ধ্যাটা কাটান। অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। এমন পোষাক পরবেন না যা আপনার প্রেমিকা পছন্দ করেন না।
মীন/ Pisces রাশিফল ( ফেব্রুয়ারি ২০- মার্চ ২০ )
অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না। আজ সন্ধ্যাবেলায় বন্ধুদের সঙ্গে বেরোতে হতে পারে। আজ আর্থিক ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন।


More Stories
“কংগ্রেসের হাত-ছাড়া ভুল ছিল”, বিস্ফোরক অনুব্রত দুষছেন আইপ্যাককে
সিআইডি অবিলম্বে অভিষেককে গ্রেফতার করতে চায়, অন্তরায় হাইকোর্টের নির্দেশ
পাক অধিকৃত কাশ্মীরে গুলি, নিহত ৩০