সময় কলকাতা ডেস্ক,১৯ আগস্ট : এক ধাক্কায় আবহাওয়া পূর্বাভাসে পরিবর্তন । প্রথমে শনিবার থেকে রৌদ্রকরোজ্জল দিনের ঘোষণা করা হলেও শুক্রবার আবহাওয়া দফতরের ঘোষণা মতই আবহাওয়া পরিস্থিতির রদবদল হয়েছে। শুক্রবার রাতের থেকে বঙ্গে বিভিন্ন জেলায় নেমেছে বৃষ্টি। বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের কারণে প্রবল দুর্যোগ ও ভারী বৃষ্টির পূর্বাভাস আইএমডির। মৌসম ভবন আরও জানিয়েছে, সাইক্লোনিক সার্কুলেশনের জেরে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন প্রান্তে। বঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দেশের অন্যত্রের মত প্রবল দুর্যোগ না হলেও এর প্রভাব দেখা দিতে পারে বঙ্গে। উত্তরবঙ্গের পরিস্থিতি কিছু ক্ষেত্রে উদ্বেগজনক হতে পারে।
আইএমডির আবহাওয়ার রিপোর্ট বলছে, ২৩ অগস্ট পর্যন্ত হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পার্বত্য এলাকায় ব্যাপক বর্ষণ হতে চলেছে। এদিকে, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ওড়িশা, ঝাড়খন্ডেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বেশ কিছু রাজ্যে।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, মৌসুমী অক্ষরেখার অবস্থান একটু উত্তরের দিকে সরে যাবে ২১ তারিখের পর থেকে। ২১ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ দক্ষিণের থেকে বেশি হবে। কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ,কালিম্পং জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে যে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে, কার ফলে একাধিক নদীর জলস্তর বেড়ে যেতে পারে। ফলে ভূমিধ্বস নিয়ে আশঙ্কার উল্লেখ করা হয়েছে। সবমিলিয়ে আগামী কয়েকটা রাজ্যে ও দেশে বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ পরিলক্ষিত হবে বলেই আইএমডি ও আলিপুর আবহাওয়া দফতর থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।।
আরও পড়ুন :খাদ্যতালিকায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কেন অপরিহার্য জেনে নিন


More Stories
গ্রেফতার স্বরূপ বিশ্বাস
দিল্লির রাজস্থান বধ
হাতির হামলায় যুবকের মৃত্যু