সময় কলকাতা ডেস্ক, ২৪ আগস্ট : ৫৪ বছর পথচলার পরে এসেছে সাফল্য। ১৯৬৯ সালের ১৫ আগস্ট আনুষ্ঠানিক ভাবে ইসরোর পথ চলা শুরু হয়েছিল।তার আগেই যদিও সাউন্ডিং রকেট উৎক্ষেপন হয়েছিল।আর ২০২৩ সালের ২৩ আগস্ট।চাঁদে সফল অবতরণ চন্দ্রযান ৩-এর। ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের বিরাট সাফল্যের সাক্ষী ও অংশীদার থেকেছে দেশ ও দেশবাসী।
২০০৮ সালের ২২ অক্টোবর ইসরোর বিজ্ঞানীরা মহাকাশ বিজ্ঞানে নতুন দিশা দিতে থাকেন। সেদিন চন্দ্রযান ১ অভিযান শুরু হয়। ২০১৩ সালের ৫ নভেম্বর মঙ্গল অভিযান সূচনা হয়।২০১৯ এর ২২ জুলাই চন্দ্রযান ২ অভিযানের পরে ২০২৩ সালে চন্দ্রযান ৩ উৎক্ষেপন করা হয়।ইসরোর বিজ্ঞানীর পূর্ববর্তী ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে একে ১৪ জুলাই উৎক্ষেপন করেন।
বাকি টুকু ইতিহাস।চন্দ্রপৃষ্ঠ থেকে দূরত্ব যখন মাত্র ২৫ কিলোমিটার হয়, সেই সময়ই চন্দ্রযানকে নামানোর প্রক্রিয়া শুরু করে ইসরো। দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি চন্দ্রযান-৩র অবতরণ দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ল্যান্ডারের গতিবেগ ক্রমশ ধীরে ধীরে কমিয়ে আনা হয়। ঐতিহাসিক মুহূর্তের সাথী থেকেছে সারা ভারতবাসী এবং বিশ্ববাসী। চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত বন্ধুর এলাকায় চাঁদের ভূপৃষ্ঠ স্পর্শ করে পাখির পালকের মতো ‘বিক্রম’। এক নতুন ইতিহাস রচনা করে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা। চাঁদের বুকে পা কয়েকটি ধাপে গতি কমিয়ে অবতরণ করে ল্যান্ডার ‘বিক্রম’।
১৪ জুলাই থেকে দেশবাসীর চোখ ছিল চন্দ্রযান ৩ অবতরণের অপেক্ষায়। সেই খুশি বাধ ভেঙেছে দেশবাসীর। সফল অবতরণের জন্য ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের এবং সমগ্র দেশবাসীকে অভিনন্দন জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইসরো (ISRO)র বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাতে গিয়ে এদিন সুদূর আফ্রিকা থেকে প্রধানমন্ত্রী বলেন, এরকম ইতিহাস তৈরি দেখতে পারলে জীবন ধন্য হয়ে যায়। তিনি জানান, চাঁদের মাটিতে ভারত পা রেখেছে। এরকম ঐতিহাসিক ঘটনা দেশের চিরদিনের চেতনা হয়ে থেকে যাবে। এই মুহূর্ত অবিস্মরণীয়, অভূতপূর্ব। এটা গর্বের। গোটা দুনিয়া আজ আমাদের দিকে তাকিয়ে ছিল। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই চন্দ্রযান-৩ লাইভ দেখছেন চিনের প্রধানমন্ত্রী শি জ়িনপিং।
অবতরণের সাক্ষী থাকতে ইসরো (ISRO)-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ৫ টা বেজে ৪৪ মিনিটে থেকে চোখ রেখেছেন ৪০ লাখ ৮৯ হাজার ৯০০ মানুষ। আর তা ক্রমাগত বাড়তেই থেকেছে সময় যত গড়িয়েছে। অবশেষে ১৪০ কোটি দেশবাসীর গৌরবলাভ ৬টা বেজে ৪ মিনিটে। আগামীতে ইসরোর নতুন সৌর অভিযান সাফল্যের নতুন ইতিহাস গড়বে আর সেদিনের জন্য তাকিয়ে দেশবাসী।।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
ইসরোর ১০১ তম অভিযান ব্যর্থ,মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন ব্যর্থ হল
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে