স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ অগস্ট: ভারতীয় কুস্তির কালো দিন। ভারতীয় কুস্তি সংস্থার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নিল বিশ্ব কুস্তি সংস্থা বা ইউনাইটেড ওয়ার্ড রেসলিং ফেডারেশন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে না পারার জন্য ভারতীয় কুস্তি সংস্থার বিরুদ্ধে নেওয়া হল এই কঠোর পদক্ষেপ। এরফলে দেশের কুস্তি সংস্থাকে কলঙ্কিত হতে হল বিশ্বে দরবারে। নির্বাসন কালে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে অংশ নিতে পারবেন না ভারতীয় কুস্তিগীররা।
আরও পড়ুন প্রজ্ঞানের পর ইতিহাসের দোরগোড়ায় প্রজ্ঞানন্দ

এই সময়ের মধ্যে প্রতিযোগিতায় নামলে দেশের পতাকা ছাড়া নামতে হবে। আগামী মাসে রয়েছে কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতার ট্রায়ালের দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। এই সময়ে বিশ্ব কুস্তি সংস্থার এই সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছেন ভারতীয় কুষ্টিগীররা। প্রসঙ্গত, মহিলা কুস্তিগীরদের শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল ভারতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে।

তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলে দুদফায় দীর্ঘদিন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করেন ভি ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। এরপর দীর্ঘ টালবাহানার পর ভেঙে দেওয়া হয়েছিল ভারতীয় কুস্তি সংস্থাকে। সেসময়ে কুস্তিগীরদের পক্ষেই সওয়াল করেছিল বিশ্ব কুস্তি সংস্থা। ভারতীয় অলিম্পিক সংস্থা গত ২৭ এপ্রিল একটি অ্যাডহক কমিটি গঠন করে দেয়। যেই কমিটির দায়িত্ব ছিল নির্বাচন সংগঠনের ও অন্তবর্তীকালীন দায়িত্ব সামলানোর। নতুন বোর্ড গঠন করার জন্য সময়সীমা দেওয়া হয়েছিল ৪৫ দিন।
আরও পড়ুন গোল না করেও মায়ামির জয়ের নায়ক সেই মেসি

এরপর একাধিকবার নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়েও পিছিয়ে যায় নির্বাচন। গত ১২ অগস্ট নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের প্রাক্কালে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে স্থগিত হয়ে যায় নির্বাচন। অপরদিকে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন করতে না পারলে ভারতীয় কুস্তি সংস্থাকে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছিল বিশ্ব কুস্তি সংস্থা। তবে অভ্যন্তরীণ ডামাডোল ও আইনি জটিলতার কারণে নির্বাচন করা যায়নি। অবশেষে বুধবার রাতে শাস্তির খবর জানিয়ে দেয় বিশ্ব কুস্তি সংস্থা।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত