স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ অগস্ট: ডুরান্ড কাপের সেমিফাইনালের লড়াইয়ে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস। বৃহস্পতিবার কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের প্রতিপক্ষ গোয়া এফসি। গোয়ার এই ক্লাবেই এই মরশুমে সই করেছেন একাধিক মোহনবাগান প্রাক্তনী। তাই এদিন মোহনবাগানের সামনে প্রধান গাঁট যে তাঁরাই হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কোয়ার্টার ফাইনালে মুম্বই এফসিকে হারিয়েছে মোহনবাগান। প্রথমবারের জন্য মুম্বইয়ের দলটিকে হারিয়েছে তাঁরা। যেই দলে ছিলেন একদা সবুজ মেরুন রক্ষণের অতন্দ্র প্রহরী তিরি। এবার পালতোলা নৌকো ব্রিগেডের সামনে গোয়া এফসি।

মুম্বইয়ের মত এবার শক্তিশালী দল গড়েছে গোয়া। বরিস, উদান্তা, নোয়া সাদুইয়ের মত একঝাঁক তারকা রয়েছে দলে। ফলে মোহনবাগানের জন্য লড়াইটা যে সহজ হবে না এটা বলার অপেক্ষা রাখেনা। তবে মোহনবাগানের আশঙ্কা বাড়িয়েছে মোহনবাগানের কয়েকজন প্রাক্তনী। যাঁরা একদা সবুজ মেরুন জার্সিতে দাপটের সঙ্গে খেলেছেন। সেই তালিকায় রয়েছে এই মরশুমে গোয়ায় যোগ দেওয়া সন্দেশ ঝিঙ্গান, কার্ল ম্যাকহিউ থেকে গোয়ার অধিনায়ক ব্র্যান্ডন।
আরও পড়ুন হারিয়ে যেতে বসা ঐতিহ্য, বিলুপ্তির পথে রিকশা

যদিও কোনও ব্যাক্তি নয় বরং গোয়ার দলগত ভারসাম্যকে গুরুত্ব দিচ্ছেন বাগান কোচ জুয়ান ফেরেন্দো। মাঠে নামার আগে তিনি বলেছেন, “গোয়ার দল মুম্বইয়ের মত শক্তিশালী। নতুন মরশুমে শক্তিশালী দল গড়েছে ওঁরা। নতুন কোচের প্রশিক্ষণে ভালো খেলছেন দলের তারকা ফুটবলাররা। এমন দলের বিরুদ্ধে আমাদের ৯০ মিনিট সতর্ক থাকতে হবে।” যদিও নিজের দলের খেলায় খুব খুশি নয় বলেও জানান বাগানের স্প্যানিশ কোচ। ফুটবলাররা সেরা ফর্মে পৌঁছতে এখনও বেশ কয়েকটা ম্যাচ খেলতে হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও যোগ করেন, “মুম্বইকে হারালেও দল আত্মতুষ্টিতে ভুগছে না। তবে এই ম্যাচে আরও উন্নতি করা সম্ভব। তবে গ্যাম প্ল্যানিং অনুসারে খেললে কোনও কিছুই অসম্ভব নয়। তবে গোয়া চেষ্টা করবে জেতার জন্য। একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে।”

আরও পড়ুন সেমিফাইনালে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ইস্টবেঙ্গলের সমর্থকদের বিরুদ্ধে
কোচ বলেছেন আত্মতুষ্টিতে ভুগছেনা দল। তবে দলের অন্যতম প্রধান তারকা জেসন কামিংসের গলায় ম্যাচ নিয়ে ঝরে পড়ল আত্মবিশ্বাসের সুর। তিনি জানালেন, “এই মুহূর্তে ভারতের অন্যতম শক্তিশালী দল আমাদের। জাতীয় দলের একাধিক সদস্য রয়েছে। অভিজ্ঞ বিদেশী রয়েছে। প্রত্যেকে চেষ্টা করবে নিজেদের সেরাটা উজাড় করে দিতে। আমরা আশাবাদী মুম্বই ম্যাচের মত গোয়া ম্যাচেও জিততে পারবে দল।” ইন্ডিয়ান সুপার লিগ ও এএফসি কাপের আগে একটি ট্রফি দলের মনোবল আরও বাড়বে বলেও জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপার।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার