Home » স্বাদ বদলাতে নৈশভোজে চটজলদি বানিয়ে ফেলুন হরিয়ালি মটন

স্বাদ বদলাতে নৈশভোজে চটজলদি বানিয়ে ফেলুন হরিয়ালি মটন

সময় কলকাতা ডেস্ক, ৭ সেপ্টেম্বর: মাঝে মাঝে নতুন কিছু রান্না করলে মুখের স্বাদের পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন হরিয়ালি মটন। মটন রান্নায় নতুনত্ব আনতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন হরিয়ালি মটন। বিশেষ করে রুটি,পরোটা বা নানের সঙ্গে একবার এই হরিয়ালি মটন খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। হরিয়ালি মটন খুব সহজ একটি রান্না, যা বাঙালির হেঁসেলে অনায়াসে বানানো যায়। হরিয়ালি মটন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
খাসির মাংস-৫০০ গ্রাম
পালং শাক-১ আঁটি (কুচনো)
রসুন-৬ কোয়া
পেঁয়াজ-২টো (কুচনো)
টম্যাটো- ২টো (কুচনো)
আদা-১ টেবিল চামচ
মাখন-২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো-১/২ চা চামচ
ধনে গুঁড়ো-১ চা চামচ
হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
সাদা তেল-৫ টেবিল চামচ
নুন-পরিমাণ মত
গরম মশলা – ১ চা চামচ
দুধ-৪ টেবিল চামচ

আরও পড়ুন    পাকিস্তান -আফগানিস্তান সীমান্তে জঙ্গি হামলা , নিহত ৪ পাক-সেনা ও ১১ জঙ্গি


রন্ধন প্রণালী
প্রথমেই পালং শাক জলে সিদ্ধ করে ভাল করে বেটে নিন। কড়াইতে তেল গরম করে তাতে মাংস মিনিট পাঁচেক হালকা বাদামি করে ভেজে নিন। এবার ওই তেলেই আদা, রসুন, পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর টম্যাটো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভাল করে কষিয়ে নিন। আঁচ কমিয়ে খাসির মাংস ও দুধ দিয়ে পনেরো মিনিট সেদ্ধ হতে দিন। এবার মাংস সেদ্ধ হয়ে এলে পালং শাক বাটা ও গরম মশলা দিয়ে দিন। পালং শাক প্যানের গায়ে লেগে যেতে শুরু করলে আঁচ থেকে নামিয়ে নিয়ে অপর থেকে মাখন ছড়িয়ে দিন। ব্যস তৈরি হরিয়ালি মটন। রুমাল রুটি কিংবা পরোটার সঙ্গে দারুণ জমবে মটনের এই পদ।

About Post Author