সময় কলকাতা ডেস্ক, ৮ সেপ্টেম্বর: বঙ্গোপসাগরে ক্রমশ জোরালো হচ্ছে গভীর নিম্নচাপ। নিম্নচাপের জেরে চলতি সপ্তাহ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর তুমুল দুর্যোগ শুরু হয়েছে। শুক্রবারও কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তের পরিণত হয়েছে এবং তা দক্ষিণ ওডিশা উপকূলে অবস্থান করছে। জানা গিয়েছে,রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওয়া বদলের বিশেষ সম্ভাবনা নেই। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে সামান্য হাওয়া বদল হতে পারে। এছাড়া সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এক ধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। গুমোট গরমের থেকে স্বস্তি মিলেছে বঙ্গবাসীর।
আরও পড়ুন দুষ্টের দমন আর শিষ্টের পালনে কৃষ্ণের আবির্ভাব, বললেন শেখ হাসিনা
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা। কলকাতা ও তার আশপাশের এলাকায় সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৮ থেকে ৯৬ শতাংশ। এদিকে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে অতি ভারী নিম্নচাপ তৈরি হয়েছে। যার কারণে পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্যপ্রদেশ,গুজরাটে একনাগাড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি।
আরও পড়ুন রোগীদের পাশাপাশি নিষ্প্রাণ কাঠের টুকরোকে জীবন্ত করে তোলেন এক শিল্পী- চিকিৎসক
পূর্বাভাস বলছে, শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি,পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে,অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। এদিকে, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!