সময় কলকাতা ডেস্ক, ১৭ সেপ্টেম্বরঃ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ‘অসহযোগিতা’র অভিযোগে এবার কেন্দ্রের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে টানা ৫ দিনের ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দিয়েছে তৃণমূল। রামলীলা ময়দানে তা করত চেয়ে পুলিশকে চিঠি পর্যন্ত দিয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এসবের মাঝেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির ক্ষেত্রে অসহযোগিতার অভিযোগে কেন্দ্রের হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সম্প্রতি কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। শনিবার ওই মামলাতেই হলফনামা চাইল বিচারপতি। যদিও রাজ্য দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালতে জানায়, আবাস যোজনা প্রকল্পে কেন্দ্র কোনও আর্থিক সহায়তা করছে না। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন সংসদের বিশেষ অধিবেশনের আগে নতুন সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন উপরাষ্ট্রপতির
এই প্রকল্পে কেন্দ্রের ৬০ শতাংশ আর্থিক সাহায্য ও রাজ্যের ৪০ শতাংশ আর্থিক সাহায্য থাকার কথা। কিন্তু কেন্দ্র দীর্ঘদিন ধরেই এই প্রকল্পে দীর্ঘদিন ধরেই ৬০ শতাংশ আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে। এই নিয়ে বারবার সুরও চড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীরা। সূত্রের খবর, আগামী ৯ অক্টোবরের মধ্যে এ বিষয়ে কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও রাজ্যের বিরুদ্ধে একাধিকবার আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। বাংলার আবাস” যোজনার আওতায় বাংলার ১১ লক্ষ ৩৬ পরিবারকে বাড়ি বানানোর খরচ হিসাবে এর আগে ৮২০০ কোটি টাকা অনুমোদন দেয় কেন্দ্র। এই প্রকল্পে কেন্দ্রের তরফে ৬০ শতাংশ এবং রাজ্যের তরফে ৩০ শতাংশ ব্যয় করা হয়। কিন্তু সেই টাকাই নয়ছয়ের অভিযোগ ওঠে রাজ্যের বিরুদ্ধে।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রাপকদের তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগে সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতি উত্তাল। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত বিডিও অফিস ঘেরাও চলছে। এর আগেও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প, যেগুলি রাজ্য সরকার বাস্তবায়িত করে, তা নিয়ে একাধিকবার জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কোনও ক্ষেত্রে আবার সিবিআই তদন্তেরও আর্জি জানানো হয়েছিল। প্রতি ক্ষেত্রে টাকা নয়ছয়ের অভিযোগ ওঠেছে। আদেও আবাস যোজনার তালিকায় সঠিক প্রাপকদের নাম থাকছে কিনা। তা নিয়েও মতবিরোধ রয়েছে। বিরোধীদের অভিযোগ, ‘আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় নাম থাকছে বিধায়কের আত্মীয়, স্থানীয় নেতৃত্ব কিংবা তাঁদের আত্মীয়দের। যাঁদের পাকা বাড়ি, গাড়ি রয়েছে, এহেন একাধিক ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন বলে অভিযোগ। অথচ যাঁদের মাথার ওপর পাকা ছাদ নেই, তাঁদের নাম বাদ গিয়েছে তালিকা থেকে। তারপরেও বলছে কেন্দ্র টাকা দিচ্ছেনা।’


More Stories
বিজেপি-বিদ্রোহী তৃণমূলকে একযোগে নিশানা, তবুও বিরোধীদের প্রশংসা পাচ্ছেন কুণাল ঘোষ
তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে অপসারিত মমতা, সাসপেন্ড অভিষেক
পশ্চিমবঙ্গ নতুন সরকারের নতুন পূর্ণাঙ্গ বাজেট, কী পেল রাজ্যবাসী?