Home » বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের ব্যাপ্তি আর সৌরভ কাঁটাতারের গন্ডি ছাড়াচ্ছে

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের ব্যাপ্তি আর সৌরভ কাঁটাতারের গন্ডি ছাড়াচ্ছে

সময় কলকাতা ডেস্ক, ২৫ সেপ্টেম্বর : কবি জসীমউদ্দিন লিখেছিলেন, ” মুজিবর রহমান। ওই নাম যেন বিসুভিয়াসের অগ্নি-উগারী বান।” অন্নদাশঙ্কর রায় লিখে গিয়েছেন,”যতোকাল রবে পদ্মা-মেঘনা- গৌরী-যমুনা-বহমান ততোকাল র’বে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। “অর্থাৎ কবিদের লেখায় দেশকালের  গন্ডি  ছাড়িয়ে প্রভাব রেখে গিয়েছেন বঙ্গবন্ধু। দুই বাংলার ভাবনায়, মননে, কৃষ্টিতে যার নাম, তাঁর নামের ছোঁয়া যে সাংস্কৃতিক মন্ডলে- তাঁদের পরিসর স্বতঃস্ফূর্তভাবে বাড়তে থাকে। ‘ বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ‘-এর ব্যাপ্তি বাড়ছে, বেড়েই চলেছে।

আরও পড়ুন পাবলো নেরুদা : বিশ্বসেরা কবি, বিতর্কিত ব্যক্তিত্ব

মুজিবুর রহমান  দুই বাংলার আত্মার আত্মীয়।  বাংলাদেশের খ্যাতনামা সংগঠন “বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ” তাই তাদের গন্ডি বাড়িয়ে ঢাকা ও কলকাতাকে এক বন্ধনীতে এনে ফেলল । গড়ে উঠল পশ্চিমবঙ্গ শাখা যার আনুষ্ঠানিক ঘোষণা করলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড: শাহাদাত হোসেন নিপু । অনুষ্ঠানের পৌরহিত্য করেন ড: পবিত্র সরকার যিনি সংগঠনের প্রধান উপদেষ্টা । দক্ষিণ কলকাতার রোটারি ক্লাবের পরিপূর্ণ প্রেক্ষাগৃহে উপস্তিত ছিলেন বাংলাদেশের উপদূতাবাসের প্রথম সচিব রঞ্জন সেন। ছিলেন গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সম্পাদক রজত বন্দ্যোপাধ্যায়, অবনি ঘোষ( শ্যামলী পরিবহনের অধিকর্তা), আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় প্রমুখ। গণমাধ্যমের দায়িত্বে বিশিষ্ট সাংবাদিক অনির্বাণ সিনহা, আহবায়ক আবৃত্তিকার চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়, জনসংযোগে রাজনৈতিক ব্যক্তিত্ব সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জীসহ আরও অনেকে। বিশেষ সহযোগিতায় কবি পিনাকী রায়, কবি রিনা গিরি, গবেষক কেতকী প্রসাদ রায় প্রমুখ।

বিশেষ একটি অঞ্চলে সীমাবদ্ধ না থেকে জেলায় জেলায় আবৃত্তির কর্মশালার মাধ্যমে ভারতে তাদের পথ চলা শুরুর কথা ঘোষণা করেন শাহাদাত হোসেন নিপু স্বয়ং। ২১ শে সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস কবিতায় উচ্চারিত হয়েছিল যে বার্তা,  তার প্রসার দেশকালের সীমানা ছাড়িয়েছে। লক্ষ্য সুদূরপ্রসারী।।

আরও পড়ুন শক্তি চট্টোপাধ্যায় : সংসারে সন্ন্যাসী লোকটা

About Post Author