স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ অক্টোবর: বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। রবিবার চেন্নাইয়ের চিপকে প্রথম ম্যাচ খেলতে নেমেছে রোহিত শর্মার ভারত। তবে এখনও অনেকটা পথ চলার বাকি রয়েছে ভারতের। কারণ ঘরের মাটিতে বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই নেমেছে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। ২০১১ সালে ভারতের মাটিতে শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই প্রতিযোগিতায় অনবদ্য খেলেছিলেন যুবরাজ সিং। গোটা টুর্নামেন্টে ব্যাট-বল দুটি বিভাগেই অনবদ্য হয়ে উঠেছিলেন তিনি। টুর্নামেন্টের সেরাও নির্বাচিত হয়েছিলেন যুবরাজ। এই বিশ্বকাপের যুবরাজ হয়ে ওঠার ক্ষমতা রয়েছে এক ক্রিকেটারের। এমনটাই বড় ভবিষ্যতবাণী কাইফের।

আরও পড়ুন ‘জার্ভো ইজ ব্যাক!’ ভারত অস্ট্রেলিয়া ম্যাচের আগে চিপকে ফিরলেন জার্ভো
এই মুহূর্তে একদিনের ক্রিকেটের সেরা দল ভারত। এশিয়া কাপেও নিজেদের প্রমাণ করেছেন
রোহিত শর্মারা। বিশ্বকাপেও তাঁদের উপর প্রত্যাশা বাড়ছে দেশবাসীর। তবে টুর্নামেন্ট জিততে হলে আগামী প্রায় দেড়মাস ২২ গজের লড়াইয়ে নিজেদের উজাড় করে দিতে হবে। কাজটা মোটেও সহজ নয়। তবে ২০১১ বিশ্বকাপে যুবরাজের মত দলকে নিজের কাঁধে টানার মত কেউ খেললে ভারতের কাজটা সহজ হয়ে যাবে। ক্রিকেট মহলের প্রশ্ন, সেই ক্রিকেটার কি বর্তমানের দলে রয়েছে? চলতি বিশ্বকাপে ভারতের ক্রিকেটারদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে হার্দিক পান্ডিয়ার। এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার মহম্মদ কাইফ।

তিনি জানিয়েছেন, “আমি হার্দিকের নেট অনুশীলন দেখেছি। আমার মনে হয় ও অনেক দূর যাবে। মাঠে নামার আগে ও বুঝে যায় ওকে কোথায় কী করতে হবে।” তিনি আরও যোগ করেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, ও মাঠে নামেই বড় শট খেলার জন্য। আর সেই লক্ষ্যেই নিজেকে অবিচল রাখে। আমি নিশ্চিত,দলের হয়ে এই বিশ্বকাপে ভূমিকা পালন করবেন হার্দিক।” কোন জায়গায় খেলতে দেখা যাবে হার্দিককে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ভারতের হয়ে ৬ নম্বরে খেলবে ও।” তিনি আরও জানিয়েছেন, হার্দিকের মধ্যে যুবরাজের মতো খেলার ক্ষমতা রয়েছে।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে