স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ অক্টোবর: হাতে আর মাত্র একটি দিন। তারপরেই বিশ্বকাপের মেগা লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ম্যাচটি হবে গুজরাটের আহমেদাবাদে। এই ম্যাচকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ক্রমেই চড়ছে উন্মাদনার পারদ। ম্যাচ শুরুর ৪৮ ঘন্টা আগে ভারতীয় শিবিরে স্বস্তির খবর। দ্রুত সুস্থ হয়ে উঠছেন শুভমন গিল। তাহলে কি তাঁকে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে দেখা? বাড়ছে জল্পনা।

বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে জিতেছে ভারত। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছেন রোহিতরা। তবে শনিবারের ম্যাচ একেবারেই আলাদা। যেখানে রোহিতদের খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ৫০ ওভারের বিশ্বকাপে এখনও পাকিস্তানের বিরুদ্ধে হারের মুখ দেখেনি ভারত। তবে প্রতিপক্ষকে হাল্কা ভাবে নিতে নারাজ রোহিতরা। ম্যাচ শুরুর দুদিন আগে ভারতীয় শিবিরে খুশির খবর। ডেঙ্গি সারিয়ে মাঠে ফিরেছেন ভারতের তারকা ওপেনার। ভারতীয় দলের আহমেদাবাদে পৌঁছনোর একদিন আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন আহমেদাবাদে। যদিও পাকিস্তান ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে রয়েছে সংশয়। তবে বৃহস্পতিবার প্রায় দেড়ঘন্টা নেটে সময় কাটাতে দেখা গেল গিলকে। কিছুটা ক্লান্ত মনে হলেও নিজের মেজাজে ব্যাট করলেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং অনুশীলনও করলেন। আসলে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে রয়েছেন ভারতের উদীয়মান এই তারকা।

আরও পড়ুন: চোট সরিয়ে ফিরছেন দলের মূল অস্ত্র, আরও ভয়ঙ্কর হচ্ছে নিউজিল্যান্ড
তবে গিলকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ টিম ম্যানেজমেন্ট। জানা গিয়েছে গিলকে সম্পূর্ণ সুস্থ করিয়ে মাঠে ফেরাতে চাইছেন তারা। ফলে পাকিস্তান ম্যাচে আহমেদাবাদে যে গিল শো দেখা যাবেই, সে বিষয়ে কোন নিশ্চয়তা এখনও তৈরি হয়নি। অপরদিকে ইতিমধ্যে আহমেদাবাদে পৌঁছে গিয়েছে ভারত পাকিস্তান দুটি দল। পাকিস্তান আগেই পৌঁছে গিয়েছিল। বৃহস্পতিবার দুপুরে পৌঁছয় ভারতীয় দল। দুটি দলের সুরক্ষার জন্য কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। শুক্রবার চূড়ান্ত প্রস্তুতি সারবে দুটি দল। বৃহস্পতিবার এক অনুশীলন করলেও শুক্রবার দলের সঙ্গেই অনুশীলন করবেন গিল। এখন পাকিস্তান ম্যাচে তাঁকে দলে রাখা হয় কিনা সেটা জানা যাবে আগামী শনিবার।


More Stories
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব