স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ অক্টোবর: মারডেকা কাপে দেশের গৌরব পুনরুদ্ধার করতে ব্যর্থ হল ভারত। শুক্রবার আয়োজক মালয়েশিয়ার বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন সুনীলরা। ব্লু টাইগাররা হারল ২-৪ গোলে। এশিয়ান গেমসের পর ফের দেশের জার্সিতে মাঠে নামেন সুনীল, সন্দেশরা। চলতি বছরের শেষে বিশ্বকাপের বাছাই পর্বে নামবেন ইগর স্টিমাচের ছেলেরা। তার আগে পরীক্ষা নিরীক্ষা করে দলকে দেখে নিতে চেয়েছিলেন ভারতের ক্রোট কোচ। তবে মালেশিয়া থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে সুনীলদের।

মালয়েশিয়ার মাঠে শক্তিশালী মালয়েশিয়ার বিরুদ্ধে শুরুতেই গোল পেতে পারত ভারত। বক্সের বাইরে থেকে রোহিত কুমারের দুরন্ত শট পোস্টে লাগে। শুরু থেকেই মালয়েশিয়ার গতিশীল ফুটবলের জবাব গতিতেই দিচ্ছিল ভারতের ছেলেরা। খেলার ৭ মিনিটে ঘরের মাঠে এগিয়ে যায় মালেশিয়া। কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে বিপক্ষের পায়ে তুলে দেন সন্দেশ। ভারতীয় ডিফেন্ডারের ভুলের সুযোগে গোল করেন ডিয়োনজোহান। গোল হজম করে দমে যায়নি ভারত। পাল্টা আক্রমণ শুরু করে। ১৩ মিনিটে সমতাসূচক গোলটিও পেয়ে যায় ভারত। বক্সের ভিতর থেকে দুরন্ত ভলিতে গোল করেন নাওরেম মহেশ সিং। ২০ মিনিটে ঘরের দলকে পেনাল্টি উপহার দেন রেফারি। গোল করেন আরিফ আইমান। প্রথমার্ধের শেষে ফের ভারতের ডিফেন্ডারদের ভুল। ব্যাকপাস করতে গিয়ে বিপক্ষের স্ট্রাইকারের পায়ে বল তুলে দেন মহেশ। ফায়জলের গোলে ব্যবধান বাড়ায় মালেশিয়া। ১-৩ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ভারত।

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে কড়া নিরাপত্তার বেড়াজাল
দ্বিতীয়ার্ধে আরও সক্রিয় দেখা গেল ভারত অধিনায়ক সুনীল ছেত্রীকে। খেলার ৫৭ মিনিটে একটি গোলের ব্যবধান কমান সেই সুনীলই। ছাংতের সাজিয়ে দেওয়া পাস থেকে গোল করেন তিনি। ৫৭ মিনিটে খেলার সমতাসূচক গোলটি পেয়ে যায় ভারত। বক্সের ভিতর থেকে ছাংতের নেওয়া শট প্রথম পোস্ট থেকে ঢুকে যায় গোলের মধ্যে। ভিতর থেকে বল ফেরত পাঠান মালয়েশিয়ার এক ডিফেন্ডার। কিন্তু রেফারি গোল দেননি। ৬১ মিনিটে ফের ব্যবধান বাড়ায় মালেশিয়া। গোল করেন কর্বিন। শেষের দিকে খেলায় ফেরার মরিয়া প্রচেষ্টা করছিল ভারত। ৭২ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন সামাদ। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি মোহনবাগান তারকা। এরপর আর গোল শোধ করতে পারেননি সুনীলরা।
এই ম্যাচে একাধিক ভুল করলেন ভারতীয় ফুটবলাররা। পাশাপাশি যে মাঠে খেলা হল তার মানও অতি জঘন্য। মাঝে মধ্যেই ঘাস উঠে আসছিল। বিপাকে পড়ছিলেন ভারতীয় ফুটবলাররা। তবে এদিন ম্যাচে ফারাক গড়ে দিলেন রেফারিও। ছাংতের ওই গোল বাতিল না হলে খেলার ফল অন্যরকম হতেই পারত।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়