Home » তিনশো ছক্কার ক্লাবের তৃতীয় মেম্বার হলেন রোহিত শর্মা

তিনশো ছক্কার ক্লাবের তৃতীয় মেম্বার হলেন রোহিত শর্মা

সময় কলকাতা ডেস্ক,১৫ অক্টোবর :বিশ্বকাপ ক্রিকেটে ভারত আমেদাবাদে পাকিস্তান বধ করেছে মহালয়ার সন্ধ্যায়। ভারত পাকিস্তানের ইনিংস মুড়িয়ে দেয় মাত্র ১৯১রানে। ১৯২ রানের টার্গেট নিয়ে যখন ব্যাট করতে শুভমান গিলের সঙ্গে নামলেন রোহিত শর্মা তখন বড় স্ক্রিনে ফুটে উঠল তাঁর সম্ভাব্য রেকর্ডের খতিয়ান। জানা গেল,আর তিনটি ছয় মারলেই একদিনের ক্রিকেটে তিনশোটি ছয় মারার কৃতিত্বের অধিকারী হবেন ভারত অধিনায়ক।তিনি মারলেনও। তিনি তিনটির জায়গায় ছটি ছয় মারলেন। তাঁর ৬৩ বলে করা মারকুটে ৮৬ রান পাকিস্তানের বোলারদের বিধ্বস্ত করে দিল, আর জয়ের ভিত গড়ে দিলেন ‘হিটম্যান’ রোহিত শর্মা।

একদিনের ক্রিকেটে ৩০৩ ছক্কা মারতে ২৫৪ টি একদিবসীয় ম্যাচ খেলেছেন রোহিত শর্মা যার মধ্যে ব্যাট করেছেন ২৪৬ টি ম্যাচে। ধোনি, জয়সূর্য দের আগেই ছাড়িয়ে গিয়েছিলেন। এখন সামনে থাকলেন স্রেফ দুজন। তিন নম্বরে থাকা রোহিত শর্মার আগে দু নম্বরে আছেন দীর্ঘদেহী ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল।৩০১ ম্যাচে ৩৩১ টি ছয় মেরেছেন গেইল। শীর্ষ স্থানটি পাকিস্তানের শাহিদ আফ্রিদি ধরে রেখেছেন । তিনি ৩৫১ টি ছয় মেরেছেন তবে তিনি ম্যাচ খেলেছেন ৩৯৮ টি। শাহিদ আফ্রিদির মত প্রায় চারশো ম্যাচ খেলার মত সময় রোহিত শর্মার হাতে নেই । তবুও যেটুকু সময় আছে তাকে কাজে লাগিয়ে রোহিত এবার ক্রিস গেইল ও শাহিদ আফ্রিদির রেকর্ড ভাঙার লক্ষ্যে কতটা সফল হন  সেটাই দেখার।।

আরও পড়ুন ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ডাহা ফেল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বিপাকে অস্ট্রেলিয়া

About Post Author