স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ অক্টোবর: বাইশ গজে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (India-Pakistan), আর মাঠের বাইরে উত্তাপ ছড়াবে না তা আবার হয় নাকি? শনিবার মহারণের আগের দিন সেই উত্তাপেই ঘি ঢেলেছিলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar)। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে খোঁচা দিয়েছিলেন “ভারতীয় ক্রিকেট ভক্তদের” ভগবান সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। ২৪ ঘণ্টার মধ্যে সেই উত্তাপের আঁচ যে তাঁর উপর পড়বে আন্দাজ করতে পারেননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। পাল্টা পোস্টে শোয়েবকেও ‘ শীতল জবাব’ দিতে ছাড়েননি মাস্টার ব্লাস্টার। সচিন-শোয়েব (Sachin-Shaoib) ডুয়েল, জিতলেন কে?

শনিবার চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত বনাম পাকিস্তান। একটি টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায় ছিল দুই দেশের আপামর ক্রিকেট ভক্তরা। নিজেদের দলের ক্রিকেটারদের তাতাতে কসুর করেননি সমর্থক থেকে দুই দলের প্রাক্তনী সকলের। শুক্রবার রাত ৮.২৬ টা নাগাদ এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন শোয়েব। সেই ছবিটি পুরনো ভারত বনাম পাকিস্তান টেস্ট ম্যাচের। যেখানে দেখা যাচ্ছে সচিনকে আউট করার পর উল্লাস করছেন করছেন শোয়েব। ক্যাপশনে লেখেন, “কালকে এরকম কিছু করতে হলে ঠান্ডা রাখুন।”

আরও পড়ুন: পাকিস্তানকে গুঁড়ো করে ভারত পয়েন্ট টেবিলে শীর্ষে
ম্যাচ শেষ হওয়ার পর নিজের বাউন্সারের জবাব পেলেন পাকিস্তানের প্রাক্তন পেসার। রাত ৮.১৬ মিনিটে শোয়েবকে জবাব দিলেন স্বয়ং সচিন। ওই পোস্টকে রিপোস্ট করে তিনি লিখলেন,” বন্ধু তোমার পরামর্শ পালন করে সব ঠান্ডা রাখা হয়েছে।” শনিবারের ম্যাচে ভারতের পাকিস্তানকে হারাতে কোনওরকম বেগই পেতে হয়নি।

আরও পড়ুন: তিনশো ছক্কার ক্লাবের তৃতীয় মেম্বার হলেন রোহিত শর্মা
আসলে সচিন তেন্ডুলকর নামটা ভারতীয় ক্রিকেট জনতার কাছে একটা আবেগ। তাঁকে কটাক্ষ করে নেটিজেনদের হাত থেকে ছাড় পাবেন না এটা শোয়েব নিজেও জানতেন। তবে শোয়েবকে যে পাল্টা দেবেন একসময় তাঁর সব থেকে বড় প্রতিপক্ষ এটা তিনি নিজেও কল্পনা করতে পারেননি। সচিনের বক্তব্যকে রিপোস্ট করে শোয়েব ফের লেখেন, “আমার বন্ধু, তুমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। যিনি খেলাটিকে উপভোগ করেছেন। তুমি এই খেলার সবচেয়ে বড় দূত। আমাদের বন্ধুত্বপূর্ণ বিদ্রুপ নিশ্চিতভাবে এটি পরিবর্তন করবে না।”

শোয়েবের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা কি আদৌ সফল হল?


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার