স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ অক্টোবর: এএফসি কাপে ফের মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস। মঙ্গলবার তাঁদের সামনে প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা কিংস। তবে, বিজয় দশমীর রাতে ম্যাচ হওয়ায় কলকাতায় নিরাপত্তার কারণে ঘরের ম্যাচ খেলতে পারবে না মোহনবাগান। ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে খেলতে হবে জেসন কামিংস, অনিরুদ্ধ থাপাদের। ডি গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে সবুজ মেরুন। তবে বাংলাদেশের প্রতিপক্ষ নিয়ে বেশ সতর্ক মোহনবাগান কোচ।
আরও পড়ুন মুম্বই সিটি এফসিকে গোলের মালা পরাল নেইমারের ক্লাবের
মাঠে নামার ২৪ ঘন্টা আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথা শোনা গেল মোহন কোচের গলায়। তিনি বলেন, “এএফসি কাপের প্রতিটি ম্যাচ আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। প্রতিটি দেশের সেরা দলগুলি এই প্রতিযোগিতায় খেলতে আসে। ধারাবাহিকতা ধরে রাখাই যথেষ্ট চ্যালেঞ্জিং। আমাদের অগ্রাধিকার যত জলদি ৩ পয়েন্ট পেয়ে নক-আউট পর্যায়ে যেতে।” গত বছর এই এএফসি কাপে বসুন্ধরাকে গোলের মালা পরিয়েছিল মোহনবাগান। তবে আগে কি হয়েছে মাথায় রাখতে চান না ফেরান্দো। তিনি বলেন, ” এই মরশুমে বসুন্ধরার দল অনেক ভালো। ওদের এবারের বিদেশীরাও অনেক শক্তিশালী। যাঁরা যেকোনও সময়ে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে।” ঘরের মাঠে খেলতে না পারার আক্ষেপ প্রসঙ্গে পেশাদারিত্বের কথা শোনা গেল জুয়ানের গলায়।
আরও পড়ুন পাকিস্তানকে হারিয়ে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিল আফগানিস্তান
তিনি বলেন, ” ঘরের মাঠ মানে সমর্থকদের উল্লাস। যা বাড়তি অক্সিজেন যোগায় যেকোনও দলকে। অবশ্যই তাঁদের সেই সমর্থনের অভাব বোধ করব। তবে একথাও ঠিক আমরা পেশাদার দল। ফলে এরকম অনেক পরিস্থিতি আমাদের সামনে আসবে। আমাদের মানিয়ে নিতে হবে। এখন আমাদের সামনে লক্ষ্য একটাই। ৩ পয়েন্ট নিশ্চিত করে নকআউটের দিকে এক পা বাড়িয়ে রাখা।” এদিন মোহন কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে আসেন আলবেনিয়ার স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। তিনি বলেন, “দীর্ঘ বিরতির পর আমরা মাঠে নামবো। ফলে গোটা দল শারীরিক ভাবে চাঙ্গা রয়েছে। আমরা ছুটির সময়ে কঠোর অনুশীলন করেছি। নিজেদের তৈরি করেছি। আশা করি ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়তে পারব।” দশমীর দিন ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে আরও একটি ম্যাচ রয়েছে। যেখানে ঘরের মাঠে ওড়িশা এফসি খেলবে মালদ্বীপের ক্লাব মাজিয়ার।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার