সময় কলকাতা ডেস্ক : বিশ্বকাপ ২০২৩। হেভিওয়েটদের বিরুদ্ধে আফগানিস্তানের জয়কে আর ফ্লুকে জেতা বলা সম্ভব নয়।আফগানিস্তান ইংল্যান্ডকে ধরাশায়ী করার পরে পাকিস্তানকেও অবলীলায় হারিয়ে দিল।সোমবার সন্ধ্যায় চেন্নাইয়ের মাটিতে ৮ উইকেটে জিতল আফগান বাহিনী।অন্যদিকে, হেরে খাদের কিনারায় খাদে এসে দাঁড়ালো পাকিস্তান।
পূর্ণ কর্তৃত্ব হয়তো একেই বলে, অন্তত যেভাবে জিতল আফগানিস্তান। আফগান বাহিনীর গুরবাজ, ইব্রাহিমরা দুর্দান্ত ব্যাট করলেন। বোলিং ও চোখে পড়ার মত। স্পিনার নূর ছিলেন নায়ক। শেষ দিকে ইফতিকার ঝড় না তুললে এবং ইফতিকার – সাদাব জুটি ৪৫ বলে ৭৩ রান না করলে ২৮২ রানে পৌঁছতে পারত না পাকিস্তান।বাবর আজম ৭৪ রান করেন,৪৯ রানে ৩ উইকেট পান নূর আমেদ। পাল্টা ব্যাট করতে নেমে প্রথম জুটিতে ওভার প্রতি ৬ রানরেট রেখে ১৩০ রান তুলে নেয় আফগান ওপেনিং জুটি গুরবাজ- ইব্রাহিম জুটি।গুরবাজ ৬৫ ও ইব্রাহিম ৮৭ রান করে ফিরে গেলেও ম্যাচের রাশ আলগা করে নি আফগানরা। মাত্র ১৫.৩ ওভারে অবিচ্ছিন্ন ভাবে রহমত – শাহিদি জুটি ৯৬ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রহমত ৭৭ রান করে অপরাজিত থেকে যান।
আফগানিস্তান ম্যাচ হেরে পাকিস্তান সেমিফাইনালে যাওয়া কঠিন করে তুলল। খাদের কিনারায় পাকিস্তান- বললে অত্যুক্তি হয় না। পাকিস্তান পাঁচ ম্যাচে চার পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে থাকলেও আফগানিস্তানও চার পয়েন্ট পেয়ে বসে আছে। শীর্ষে থাকা ভারত ও নিউজিল্যান্ড ছাড়া পাকিস্তান ও আফগানিস্তানই একমাত্র ছ’টি করে ম্যাচ খেলেছে। উল্লেখ্য, প্রতিটি দল ৯টি করে ম্যাচ খেলবে। হাতে চারটি ম্যাচ। পাকিস্তান। সেমিফাইনালে ওঠা অনিশ্চিত।
আরও পড়ুন সুযোগ পেয়েই পাঁচ উইকেট শামির, ২৭৩ রানেই শেষ নিউজিল্যান্ডের ইনিংস


More Stories
কোচ হিসেবে লক্ষ্মণ কি সুলক্ষণ বয়ে আনছেন?
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত