স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ অক্টোবর: এশিয়ান গেমসের (ASIAN GAMES) পর প্যারা এশিয়ান গেমসেও (PARA ASIAN GAMES) দুরন্ত সাফল্য ভারতের। প্যারা এশিয়ান গেমসে শতাধিক পদকের স্বপ্নপূরণ ভারতের। ২৯টি সোনা-সহ ১১১টি পদক জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। প্যারা এশিয়ান গেমসের ইতিহাসে এটাই ভারতের এখনও পর্যন্ত সেরা সাফল্য। চিনের হাংজুতে ফের নজির গড়লেন ভারতের সোনার ছেলেমেয়েরা।

ক্রীড়াবিদের সাফল্যে খুশি ভারতীয় ক্রীড়ামহল। দেশের কৃতী ক্রীড়াবিদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ” ভারতের অ্যাথলিটরা প্যারা এশিয়ান গেমস থেকে এবার ১০০-র বেশি পদক জিতেছেন। যে মুহূর্তটা অসাধারণ। এই সাফল্য প্রমাণ করে আমাদের ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও একাগ্রতা। তাঁদের সাফল্যে আমারা আরও গর্বিত। আমি সব ক্রীড়াবিদ, প্রশিক্ষক কর্মী ও সাপোর্ট স্টাফদের অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই।“

প্যারা এশিয়ান গেমসের আসরে মোট ১১১ পদক জিতেছে ভারত। তার মধ্যে রয়েছে ২৯টি সোনা, ২১টি রুপো ও ৫১টি ব্রোঞ্জ। পদক তালিকার পঞ্চম স্থানে শেষ করেছে ভারত। তালিকায় সবার ওপরে রয়েছে আয়োজক চিন। তাদের ঝুলিতে গিয়েছে ২১৪টি সোনা, ১৬৭টি রুপো ও ১৪০টি ব্রোঞ্জ। ৪৪টি সোনা, ৪৬টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। মোট ১৩১টি পদক জিতেছে তারা১৫০টি পদক জিতে তৃতীয় স্থানে শেষ করেছে জাপান। ৪২টি সোনা, ৪৯টি রুপো ও ৫৯টি ব্রোঞ্জ জিতেছে তারা। ১০৩টি পদক জিতে চতুর্থ রিপাবলিক অফ কোরিয়া। ভারতের থেকে একটি বেশি সোনা জিতেছে তারা। এই চার দেশের পরেই ভারতের স্থান।

আরও পড়ুন: ICC WORLD CUP 2023:পাকিস্তানের হারের দায় আম্পায়ারদের উপর চাপালেন হরভজন সিং
২০১৮ সালের জাকার্তা গেমসে ৭২টি পদক জিতেছিল ভারত। ১৫টি সোনা এসেছিল ভারতের ঝুলিতে। সেটাই ছিল এত দিন পর্যন্ত ভারতের বিশেষ ভাবে সক্ষম ক্রীড়াবিদদের সেরা সাফল্য। এবার সেই সাফল্যকেও ছাপিয়ে গেলেন তাঁরা। শুধু তাই না। এশিয়ান গেমসে নীরজদের থেকেও বেশি পদক পেয়েছেন তাঁরা। ১ টি সোনা এবং মোট ৪ টি বেশি পদক বেশি জিতেছেন তাঁরা। মূল এশিয়ান গেমসে ভারতের ৬৫৫ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিলেন। প্যারা এশিয়ান গেমসে গিয়েছিলেন ৩০৯ জন ক্রীড়াবিদ। খেলোয়াড় এবং পদকের অনুপাতেও অনেক এগিয়ে রয়েছেন দেশের বিশেষ ভাবে সক্ষম ক্রীড়াবিদরা।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?