Home » চলচ্চিত্র পরিচালক গৌতম হালদারের প্রয়াণ

চলচ্চিত্র পরিচালক গৌতম হালদারের প্রয়াণ

সময় কলকাতা ডেস্ক, ৩ নভেম্বর :  পরিচালক গৌতম হালদারের প্রয়াণ বাংলার ফিল্ম জগতে বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে। শুক্রবার প্রয়াত হন।প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র নির্মাতা ও থিয়েটার ব্যক্তিত্ব গৌতম হালদার ৩ নভেম্বর শুক্রবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৬৭। গৌতম হালদার একটি বেসরকারি হাসপাতালে মারা যান,  সকালে তাঁর সল্টলেকের বাসভবনে বুকে ব্যথার অভিযোগের পর তাকে ভর্তি করা হয়েছিল। তবে তিনি অপর সমনামী নাট্যব্যক্তিত্ব ও খ্যাতনামা অভিনেতা গৌতম হালদার নন – বলাই বাহুল্য।গৌতম হালদার বিদ্যা বালানের  ” ভালো থেকো “- র পরিচালক।

তিনি সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত ​​করবী সহ প্রায় ৮০টি মঞ্চ নাটক পরিচালনা করেছেন। গৌতম হালদার তার প্রথম বাংলা ছবি ‘ভালো থেকো’ তৈরি করেছিলেন, ২০০৩ সালে, অভিনেত্রী বিদ্যা বালানকে প্রধান চরিত্রে নিয়ে।তিনি ২০১৯ সালে রাখি গুলজারকে প্রধান চরিত্রে রেখে নির্ভানা পরিচালনা করেছিলেন।

About Post Author